Washington Capturing ! “ট্রাম্পের পর এবার নিশানায় কি জেডি ভ্যান্স? হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের তাণ্ডব”

Washington Capturing ! “ট্রাম্পের পর এবার নিশানায় কি জেডি ভ্যান্স? হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের তাণ্ডব”

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভোরে (ভারতীয় সময়) মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হোয়াইট হাউসের (White Home) একদম কাছেই চলল কয়েক রাউন্ড গুলি (Washington Capturing)। বিশেষ বিষয় হলো, গুলি চলার কিছুক্ষণ আগেই ওই এলাকা দিয়ে যাতায়াত করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)। এই ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও, খোদ প্রেসিডেন্টের বাসভবনের কাছে এমন নিরাপত্তাহীনতায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, হোয়াইট হাউসের অদূরে অবস্থিত ন্যাশনাল মলের কাছে এক অজ্ঞাতপরিচয় যুবক আচমকা বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন। এলাকাটি অত্যন্ত সুরক্ষিত এবং কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকা সত্ত্বেও কীভাবে এই হামলার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

গুলি চালানোর পর অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবকটি পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়েন। পালটা জবাব দেয় পুলিশ বাহিনীও। পুলিশের গুলিতে ওই হামলাকারী আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেডি ভ্যান্সের কনভয় ওই রাস্তা পার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এটি কি স্রেফ বিশৃঙ্খলা তৈরি, নাকি মার্কিন ভাইস প্রেসিডেন্টকে খুনের কোনো বড়সড় ষড়যন্ত্র? তদন্তকারীরা এখনই এই বিষয়ে মুখ না খুললেও গোটা এলাকা বর্তমানে ‘লকডাউন’ করে রাখা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার কয়েকদিন আগেই ওয়াশিংটনের একটি হোটেলে বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল। ২৬০০ অতিথির সামনে সেই প্রাণঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই এবার হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের দাপট মার্কিন নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *