Waqf property | ওয়াকফ সম্পত্তির খতিয়ান পোর্টালে নথিভুক্তির সময় বাড়াল না সুপ্রিম কোর্ট! কী হবে বাংলায়?

Waqf property | ওয়াকফ সম্পত্তির খতিয়ান পোর্টালে নথিভুক্তির সময় বাড়াল না সুপ্রিম কোর্ট! কী হবে বাংলায়?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘উমিদ’ পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোডের সময়সীমা বাড়ানোর আবেদন সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পোর্টালে তথ্য আপলোডের মেয়াদ আরও ছ’মাস বাড়িয়ে দেওয়া হোক। সুপ্রিম কোর্টে এমন আবেদন করা হয়েছিল। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, কোনও ক্ষেত্রে যদি সময়সীমা বৃদ্ধির প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট ট্রাইবুনালে আবেদন করা যেতে পারে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ এমনই জানিয়েছে। সেই সঙ্গে আদালতের পরামর্শ, তথ্য নথিভুক্ত করার সময় যদি কোনও প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তা হলে সেটা ওয়াকফ ট্রাইবুনালের কাছে জানানো যেতে পারে। সময়সীমা বৃদ্ধির আবেদনও করার সুযোগ থাকবে। আবেদনকারীদের উদ্দেশ্যে আদালত বলেছে, ‘ট্রাইবুনালের কাছে যান। তাদের সিদ্ধান্ত নিতে দিন। আমরা কেন হস্তক্ষেপ করব?’

ওয়াকফ সম্পত্তি সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য ৬ জুন একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় বলা হয়, সমস্ত ওয়াকফ সম্পত্তির বিবরণ ছ’মাসের মধ্যে ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। প্রথম দিকে রাজ্য সরকার ওয়াকফ আইনের চূড়ান্ত বিরোধিতা করলেও বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর সমস্ত জেলাশাসককে নির্দেশিকা পাঠিয়ে বলেছে, ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করতে হবে। শীর্ষ আদালত সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ করে দেওয়ায় ৫ ডিসেম্বরের মধ্যে ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে নথিভুক্ত করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *