উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের স্মার্টফোন বাজারে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কামব্যাক করল ভিভো (vivo)-র জনপ্রিয় ‘এস সিরিজ’। বৃহস্পতিবার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো এস২ (vivo S2)। প্রিমিয়াম কারুকাজ, ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা এবং নির্ভরযোগ্য দৈনন্দিন পারফরম্যান্সের এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে ফোনটি বাজারে আনা হয়েছে। আজকের প্রজন্মের তরুণ ব্যবহারকারীদের স্টাইল ও ব্যক্তিত্বকে মাথায় রেখে প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই ফোনটি এক বড় পদক্ষেপ।
নতুন এই ভিভো এস২ স্মার্টফোনটি মোট তিনটি আকর্ষণীয় রঙে উপলব্ধ হবে:
- সিল্ক হোয়াইট (Silk White)
- স্যাফায়ার ব্লু (Sapphire Blue)
- রিগাল ব্রোঞ্জ (Regal Bronze)
স্টোরেজ ভেজেন্ট অনুযায়ী ফোনটির দাম রাখা হয়েছে:
- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ₹৩৯,৯৯৯
- ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ₹৪৯,৯৯৯
সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ১১ অগাস্ট, ২০২৬ থেকে ভারতের বাজারে শুরু হচ্ছে এই ফোনের বিক্রি। গ্রাহকরা ভিভো-র অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon) এবং দেশের সমস্ত অংশীদার রিটেইল (associate retail) দোকানগুলি থেকে ডিভাইসটি কিনতে পারবেন।
আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে কনটেন্ট তৈরি, দুর্দান্ত মুহূর্ত ক্যাপচার করা কিংবা নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিংয়ের অভিজ্ঞতা দিতে এই ফোনটি প্রিমিয়াম গ্রাহকদের অন্যতম পছন্দ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

