Humayun Kabir | হুমায়ুনের প্রস্তাবিত মসজিদে জুম্মাবারে উপচে পড়ল ভিড়! বিক্রি হল রকমারি খাবার থেকে টি-শার্ট

Humayun Kabir | হুমায়ুনের প্রস্তাবিত মসজিদে জুম্মাবারে উপচে পড়ল ভিড়! বিক্রি হল রকমারি খাবার থেকে টি-শার্ট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোথাও বিক্রি হচ্ছে হুমায়ুন কবীরের নামে টি-শার্ট, কেউ খুলেছেন হোটেল, আবার কেউ ব্যস্ত অন্য দোকানের পসরা সাজিয়ে। শুক্রবার সকালে বেলডাঙ্গায় বাবরি মসজিদের (Babri Masjid) স্থানে এমন দৃশ্যই চোখে পড়ল। এরই পাশাপাশি দেখা গেল কাতারে কাতারে মানুষ এসেছেন জুম্মার নমাজের জন্য। এসব দেখে ভিড়ের মধ্যে থেকে হুমায়ুন (Humayun Kabir) বললেন, ‘অবাক হয়ে যাচ্ছি। আল্লাকে সুক্রিয়া।’

হুমায়ুনের দাবি, ‘আমি কাউকে নমাজের জন্য ডাকিনি। তবু আগের রাত থেকেই মানুষ নামাজ পড়তে এলাকায় হাজির হয়েছেন। হুমায়ুন জানান, এদিনের নামাজে রাজ্যের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ ছাড়াও ত্রিপুরা, অসম, বিহার ও ঝাড়খণ্ড থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন।’ এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘নিজের ধর্মের প্রতি যেমন আমরা আস্থাশীল, তেমনই অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকব। ইসলাম শান্তির ধর্ম। অন্য কোনও ধর্মের মানুষের ক্ষতি হয়, এমন কাজ আমরা করব না।’

তবে টি-শার্টের দাম শুনে অবাক হয়েছেন হুমায়ুন। তিনি বলেন, ‘ওগুলোর দাম বড্ড বেশি। ১০০ টাকায় বিক্রি হওয়া উচিত। ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেখে অবাক হয়ে যাচ্ছি। আল্লাকে সুক্রিয়া। বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষ প্রতিদিন আসছেন বেলডাঙায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *