BDO Rajganj | স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিওর বিরুদ্ধে অভিযোগ করেন! এবার খুনের হুমকির মুখে অভিযোগকারী

BDO Rajganj | স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিওর বিরুদ্ধে অভিযোগ করেন! এবার খুনের হুমকির মুখে অভিযোগকারী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে নয়া মোড়! এবার অভিযোগকারীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল! এই মর্মে মঙ্গলবার বিধাননগর পুলিশের (Bidhan Nagar Police) দ্বারস্থ হলেন অভিযোগকারী।

গতকাল বিধাননগর পুলিশের কাছে অভিযোগ জানানোর পর সংবাদ মাধ্যমের সামনে অভিযোগকারী দাবি করেন,‘একটি অপরিচিত নম্বর থেকে আমাকে ফোন করা হয় এবং মামলা তুলে নেওয়া জন্য হুমকি দেওয়া হয়। মামলা না তুলে নিলে আমাকে প্রাণে মেরে ফেলা হবে, এই হুমকিও দেয় ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি।’ স্বাভাবিকভাবে এই অভিযোগকে কেন্দ্র করে ফের একবার স্বপন কামিল্যা খুনে নয়া মোড় সামনে এসেছে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর নিউ টাউন থানা এলাকার যাত্রাগাছি থেকে ৪০ বছরের স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, তাঁর মৃত্যুর আগের দিন, অর্থাৎ ২৮ অক্টোবর তাদের গয়নার দোকানে হাজির হয়েছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন (BDO Prashanta Barman)। স্বপন এবং ওই বাড়ির মালিক গোবিন্দ বাগকে তুলে নিয়ে গিয়েছিলেন তিনি। চুরির গয়না স্বপনের দোকানে বিক্রির তদন্ত করতে গিয়ে বিডিও ওই পদক্ষেপ করেন। ঠিক তার পরের দিনই স্বর্ণকারের দেহ উদ্ধার হয়। এ নিয়ে বিতর্ক শুরু হতেই রাজগঞ্জের বিডিও বলেন, ‘আমার বাড়ির কারও গয়না চুরি যায়নি এবং তিনি চুরির তদন্ত করেননি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সংবাদমাধ্যম আমাকে ‘দাবাং বিডিও’ বলেছিল। আমি ঠিকাদারদের দুর্নীতি বন্ধ করেছি, জমি মাফিয়াদের আটকে দিয়েছি, সিন্ডিকেট বন্ধ করেছি, স্কুল-রাস্তা করেছি। মানুষের বিপদে ছুটে গিয়েছি। সেই কারণে আমাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *