উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরে যে কোনও ধরনের ভিটামিন ও খনিজের অভাবেই শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। কিন্তু শরীরে এই উপাদানগুলির ঘাটতি হলে বুঝবেন কীভাবে? জেনে নিন (Vitamin)।
১. ঠোঁট ফাটা বা শুকিয়ে যাওয়াও ভিটামিনের অভাবের অন্যতম লক্ষণ হতে পারে। এছাড়া রক্তাল্পতার কারণেও ঠোঁট শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এই সমস্যার জন্য রেড মিট, সি-ফুড, বিন ও সবজি খান বেশি করে।
২. শরীরে ভিটামিন বি১২-এর অভাবে ত্বকের জেল্লা কমতে থাকে। এছাড়া শরীরে সারাদিন ক্লান্তিবোধ থাকবে। খাবারের কোনও স্বাদও পাবেন না।
৩. দেহে ভিটামিন বি৭ বা বায়োটিনের পরিমাণ কমলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। এর ফলে নখও ক্ষয়ে যেতে থাকে। যথেষ্ট পরিমাণে ডিম, বাদাম ইত্যাদি খেলে শরীরে ভিটামিন বি৭-এর পরিমাণ ঠিক হতে পারে।
৪. মুখের ভিতরে বিভিন্ন সমস্যার জন্য দায়ী ভিটামিন সি-র অভাব। এই ধরনের সমস্যার জন্য লেবু ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।
