Visa Guidelines | অনুপ্রবেশ রুখতে আরও কড়া কেন্দ্র, ১৮০ দিনের কম মেয়াদের ভিসার নিয়মে বড় বদল স্বরাষ্ট্র মন্ত্রকের

Visa Guidelines | অনুপ্রবেশ রুখতে আরও কড়া কেন্দ্র, ১৮০ দিনের কম মেয়াদের ভিসার নিয়মে বড় বদল স্বরাষ্ট্র মন্ত্রকের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশে অনুপ্রবেশ রুখতে এবং বিদেশি নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ করল কেন্দ্র। গত মাসেই ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করা হয়েছিল। এবার ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধিতেও বড়সড় বদল আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Dwelling Ministry)। সোমবারই এই সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) তৈরির তোড়জোড়ের মাঝেই কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে আসা কোনও বিদেশি যদি ভিসার মেয়াদ শেষের পরেও এদেশে থাকতে চান, তবে মেয়াদ ফুরনোর আগেই তাঁকে রেজিস্ট্রেশন করাতে হবে। আগে নিয়ম (Visa Guidelines) ছিল, ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা যেত। এবার সেই নিয়মে বদল এনে সাফ জানানো হয়েছে, মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট বিদেশিকে। অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের এই বিজ্ঞপ্তিতে আলাদাভাবে বাংলাদেশিদের কথা উল্লেখ না থাকলেও, ভারতে আসা সমস্ত বিদেশি নাগরিকের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

পাশাপাশি, যাঁদের কাছে ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসা রয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তাঁরাও একটানা ১৮০ দিনের বেশি ভারতে থাকতে পারবেন না। যদি কোনও বিশেষ কারণে তাঁরা এদেশে থাকার মেয়াদ বাড়াতে চান, তবে প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, ঢালাওভাবে এই মেয়াদ বাড়ানো হবে না; ‘শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই’ এই ধরনের আবেদন মঞ্জুর করা হতে পারে।

উল্লেখ্য, গত মাসেই ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করেছিল কেন্দ্র (Central Authorities)। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল, ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক কোনও বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজের দেশের কোনও বৈধ বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। যদি কারও কাছে বৈধ পাসপোর্ট থাকে, তবে আবেদন করার সময় সেই পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের সমস্ত খুঁটিনাটি তথ্য সরকারকে দিতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, অবৈধ অভিবাসন রুখতে এবং দেশের নিরাপত্তা নিশ্ছিদ্র করতেই একের পর এক নিয়মে বদল এনে রাশ টানছে মোদি সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *