Arrested | আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের গোপন তথ্য চিনে পাচারের অভিযোগ! গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত

Arrested | আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের গোপন তথ্য চিনে পাচারের অভিযোগ! গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার (America) টপ সিক্রেট নথিপত্র পাচারের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত ও মার্কিন বিশ্লেষক অ্যাশলি টেলিসকে গ্রেপ্তার (Arrested) করল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)।

শুধু তাই নয়, অ্যাশলি চিন সরকারের কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতেন বলে অভিযোগ। গত কয়েক দিন ধরে অ্যাশলির বিরুদ্ধে আমেরিকার গোপন তথ্য পাচারের (Info trafficking) অভিযোগ উঠেছিল। এনিয়ে তদন্ত শুরু হয়। এরপর মঙ্গলবার তদন্তকারীরা অ্যাশলির ভিয়েনা এবং ভার্জিনিয়া বাড়ি তল্লাশি করে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথিপত্র উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের সময়ে তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেছেন। এফবিআই য়ের অ্যাফিডেভিটে তাঁকে স্টেট ডিপার্টমেন্টের অবৈতনিক উপদেষ্টা এবং পেন্টাগনের অফিস অফ নেট অ্যাসেসমেন্টের কনট্রাক্টর হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যাশলির গ্রেপ্তারির খবর নিশ্চিত করেছেন স্টেট ডিপার্টমেন্টের এক কর্তা।

অ্যাশলির জন্ম মুম্বইতে। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক। এরপর আমেরিকার শিকাগো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। দক্ষিণ এশিয়ায় তাঁর অগাধ বিচরণ। ওয়াশিংটন, নিউদিল্লি ও বেজিংয়ের পারস্পরিক সম্পর্ক এবং কূটনীতির বিশেষজ্ঞ তিনি।

সেপ্টেম্বরে ও অক্টোবরে ডিফেন্স এবং স্টেট ডিপার্টমেন্টের ভবন থেকে একটি চামড়ার ব্যাগ নিয়ে তাঁকে বেরতে দেখা গিয়েছিল। সেই ব্যাগেই গোপন নথিপত্র ছিল। এইবিআইয়ের অভিযোগ, সেন্সিটিভ কমপার্টমেন্টেড ইনফর্মেশনে প্রবেশের অনুমতি ছিল তাঁর। সেটাকে তিনি কাজে লাগিয়েছেন।

ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় তাঁকে চিন সরকারের কর্তাদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে। আমেরিকার আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অ্যাশলি দোষী প্রমাণিত হলে ১০ বছরের জেল এবং ২.৫ লক্ষ ডলার জরিমানা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *