Virat Kohli | স্মৃতির সরণিতে বিরাট, নতুনদের জায়গা ছাড়তেই টি২০ থেকে অবসর

Virat Kohli | স্মৃতির সরণিতে বিরাট, নতুনদের জায়গা ছাড়তেই টি২০ থেকে অবসর

ব্লগ/BLOG
Spread the love


বেঙ্গালুরু : টি২০ বিশ্বকাপ জেতার পরই ২০ ওভারের আন্তর্জাতিক থেকে অবসর। অথচ আইপিএলে বিরাট কোহলির ব্যাটে রানের ফুলঝুরি। প্রশ্ন উঠছে, তবে কেন অবসর?

নতুন প্রজন্মের কথা ভেবেই এই ত্যাগস্বীকার। বিরাট নিজে বিষয়টাকে এভাবেই ব্যাখ্যা করলেন। কিং কোহলির কথায়, ‘গত কয়েক বছরে একঝাঁক তরুণ ক্রিকেটার উঠে এসেছে। যারা দেশের প্রতিনিধিত্ব করার জন্য তৈরি। অভিজ্ঞতা অর্জনের জন্য ওদেরও সময় দেওয়া উচিত।’ ২০২৬ সালে টি২০ বিশ্বকাপ। বিরাট মনে করেন, ওই পর্যায়ে খেলার জন্য একজন ক্রিকেটারের যে অভিজ্ঞতা প্রয়োজন তা অর্জন করতে কমপক্ষে বছর দুয়েক সময় লাগে। কাজেই তরুণদের পর্যাপ্ত সুযোগ করে দিতেই যে অবসরের সিদ্ধান্ত, তা স্পষ্ট করে দেন তিনি।

তবে আইপিএলে এখনও সমান তালে পারফর্ম করে চলেছেন কোহলি। টানা ১৮ বছর একই জার্সিতে খেলছেন। আইপিএলের ইতিহাসে বিরাটই একমাত্র ক্রিকেটার যিনি টুর্নামেন্টের শুরু থেকে এপর্যন্ত একই দলের হয়ে খেলছেন। ২০০৮ সালে আইপিএলের প্রথম নিলামে নিজের রাজ্য দিল্লির তৎকালীন ফ্র্যাঞ্চাইজি তাঁকে নেয়নি। ২০ লক্ষ টাকা বেস প্রাইসে বিরাটকে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময়ের অনভূতির কথা বলতে গিয়ে স্মৃতির সরণিতে ফিরলেন কোহলি। বলছিলেন, ‘সেই নিলামের সময় আমরা মালয়েশিয়ায় ছিলাম। ২০ লক্ষ টাকায় প্রথম শ্রেণির ক্রিকেটার হিসাবে আমাদের নেওয়া হয়। দারুণ উচ্ছ্বসিত ছিলাম সেদিন। আসলে আমাদের কোনও প্রত্যাশাই ছিল না। সবটা স্বপ্নের মতো ছিল।’ তারপর ১৮টা বছর কেটে গিয়েছে। তবে প্রতি বছর আরসিবি-র হয়ে খেলার অনুভূতিটা একইরকম আছে বলে জানান বিরাট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *