উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : তরুণ প্রজন্মের বিক্ষোভে নেপালে উত্তাল পরিস্থিতি। সেকারণে নিরাপত্তার স্বার্থে নেপাল সীমান্ত সিল করল ভারত। পাশাপাশি সীমান্তে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে খবর। এসএসবির পাশাপাশি মোতায়েন রয়েছে রাজ্য পুলিশও। বুধবার প্রতিবেশী দেশটির পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও নানা এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি না নিয়ে সীমান্ত আপাতত সিল করে দেওয়া হয়েছে। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে খড়িবাড়ির নেপাল সীমান্ত পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেকারণে অতিরিক্ত সতর্ক পুলিশ ও প্রশাসন।
