Virat Kohli | আরসিবির সেলিব্রেশনে পদপিষ্টের ঘটনায় এবার FIR কোহলির বিরুদ্ধে  

Virat Kohli | আরসিবির সেলিব্রেশনে পদপিষ্টের ঘটনায় এবার FIR কোহলির বিরুদ্ধে  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। এই ঘটনায় এবার অভিযোগ দায়ের হল বিরাট কোহলির বিরুদ্ধে। অভিযোগ দায়ের হয়েছে কাবন পার্ক থানায়। অভিযোগ দায়ের করেছেন কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা সমাজকর্মী এইচএম ভেঙ্কটেশ। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলেও পুলিশ সূত্রে খবর।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় উদযাপনের সময় পদপিষ্ট হওয়ার ঘটনায় আরসিবি, কর্ণাটক রাজ্য ক্রিকেট সমিতি, ডিএনএ নেটওয়ার্কস এবং অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের হয়েছে কার্বন পার্ক থানায়। দীর্ঘ ১৮ বছর পর প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুলিশের অনুমতি না মেলায় আইপিএল জয়ের পরে হুড খোলা বাসে সেলিব্রেশনের আয়োজন বাতিল হলেও বুধবার চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন স্টেডিয়ামে অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। দু’লক্ষেরও বেশি মানুষ সেদিন স্টেডিয়ামের বাইরে জমায়েত হন। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিত থাকলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট রাজ্যসরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ দায়ের হয়েছে আরসিবির বিরুদ্ধেও। স্টেডিয়ামের বাইরে যখন স্বজনহারাদের কান্না, তখন ভিতরে কীভাবে আরসিবি’র ভিক্ট্রি ল্যাপ চলছে! ক্রিকেটারদের কাছে কি কোনও খবর পৌঁছয়নি? এরপরই বিরাট কোহলিকে গ্রেপ্তারির দাবিতে সরব হয় সোশাল মিডিয়ার একাংশ। আল্লু অর্জুনের পুষ্পা ছবির প্রিমিয়ারেও পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি উসকে দিয়ে কোহলির বিরুদ্ধে পদক্ষেপের দাবি ওঠে।

উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে ৪ জন। যাঁর মধ্যে রয়েছেন আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে। এই চারজনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কর্ণাটক পুলিশ এদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে। এর মধ্যে রয়েছে ধারা ১০৫, ধারা ১২৫(১২), ধারা ১৪২, ধারা ১২১ এবং ধারা ১৯০।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *