VIP Safety Minimize | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

VIP Safety Minimize | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Safety Minimize) ফের বড়সড়ো রদবদল ঘটাল লালবাজার (Lalbazar)। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর পর, এবার সেই তালিকায় যুক্ত হল রাজীব কুমার (Rajiv Kumar), শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষদের (Kunal Ghosh) নাম। লালবাজার সূত্রে খবর, রাজীব কুমার ছাড়াও তৃণমূলের ১০ জন প্রথম সারির নেতা ও প্রাক্তন মন্ত্রীর (TMC Leaders) বাড়ির ‘হাউস গার্ড’ বা পুলিশি পাহারা সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে (Home guard)

রাজ্যে বিজেপি সরকার গঠনের পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কাটছাঁট করা নিয়ে শোরগোল পড়েছিল। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়, একজন সাধারণ সাংসদ যতটা নিরাপত্তা পাওয়ার অধিকারী, অভিষেকও ঠিক ততটাই পাবেন। অপ্রয়োজনীয় অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে না।

অভিষেকের পর এবার কোপ পড়ল ঘাসফুল শিবিরের অন্যান্য হেভিওয়েটদের নিরাপত্তাতেও। লালবাজারের নয়া নির্দেশিকায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়ক কুণাল ঘোষের বাড়ির হাউস গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। এই তালিকায় আরও রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সীর মতো শীর্ষ নেতারা।

অভিযোগ ছিল, তৃণমূল জমানায় বহু নেতা-মন্ত্রী প্রয়োজনের তুলনায় অনেক বেশি সরকারি নিরাপত্তা ভোগ করতেন। নতুন নিয়মে স্পষ্ট করা হয়েছে, রাজীব কুমার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে এবং কুণাল ঘোষ বিধায়ক হিসেবে যতটুকু প্রাপ্য, ঠিক ততটুকুই নিরাপত্তা পাবেন। অন্যদিকে, অরূপ বিশ্বাস নির্বাচনে হেরে যাওয়ায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়রা আর মন্ত্রী পদে না থাকায় তাঁদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এমনকি, সিকিউরিটি ডিরেক্টর তথা প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডের নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের এই কড়া পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার জন্ম দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *