Villagers in Uttar Pradesh’s Fatehpur tied a technician to a cell tower

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মোবাইলের নেটওয়ার্ক নিয়ে সমস্যা। আর সেই সমস্যা দীর্ঘদিনের। অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা নিলেন চরম পদক্ষেপ। টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের ফতেপুরে।

ঠিক কী হয়েছিল? হারদৌলি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামে মোবাইল টাওয়ার থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে নেটওয়ার্কজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। ৫জি পরিষেবার জন্য প্রিপেড রিচার্জ করা সত্ত্বেও দুর্বল নেটওয়ার্কের কারণে ইন্টারনেট ব্যবহার বা ফোন কল করতে গিয়েই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। টেলিকম সংস্থাকে বারবার জানিয়েও এর কোনও সুরাহা হয়নি। অবশেষে ক্ষোভের বশবর্তী হয়ে গ্রামবাসীরা সেখানে আসা এক টেকনিশিয়ানকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন। দাবি করেন, টেলিকম সংস্থার কর্মকর্তারা গ্রামে এসে সমস্যাটি সমাধান না করা পর্যন্ত ওই টেকনিশিয়ানকে ছাড়া হবে না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই টেকনিশিয়ানকে মুক্ত করে।

আরও পড়ুন:

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেশ সিং জানাচ্ছেন, ওই এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যায় গ্রামবাসীদের ক্ষোভ বেড়েই চলছিল। অতিষ্ঠ হয়েই তাঁরা টাওয়ারের ওই কর্মীকে টাওয়ারের সঙ্গে বেঁধে রাখেন। এই পরিস্থিতিতে ওই ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি কারা কারা এই কাণ্ডে জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টাই। দেখা হচ্ছে ঘটনার নানা ভাইরাল ভিডিও-ও। যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *