Vande Bharat Sleeper | রেল পরিষেবায় নয়া দিগন্ত! কামাখ্যা ও মালদা থেকে একই সঙ্গে ছুটল বন্দে ভারত স্লিপার

Vande Bharat Sleeper | রেল পরিষেবায় নয়া দিগন্ত! কামাখ্যা ও মালদা থেকে একই সঙ্গে ছুটল বন্দে ভারত স্লিপার

শিক্ষা
Spread the love


কামাখ্যা: ভারতীয় রেলের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা হল। শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে অসমের কামাখ্যা স্টেশন এবং বাংলার মালদা টাউন স্টেশন থেকে একই সঙ্গে যাত্রা শুরু করল বহু প্রতীক্ষিত দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ এক্সপ্রেস (Vande Bharat Sleeper)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল উদ্বোধনের পর কামাখ্যা স্টেশনে এই আধুনিক ট্রেনের যাত্রার সাক্ষী থাকলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

কামাখ্যা স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের শীর্ষ কর্তারা। এদিন মূলত আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকদের নিয়ে কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। হাওড়া-গুয়াহাটি রুটে এই সেমি হাই-স্পিড ট্রেনের স্লিপার কোচ যুক্ত হওয়ায় উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ ব্যবস্থা এক অন্য উচ্চতায় পৌঁছল।

বন্দে ভারত স্লিপার ট্রেনটি মূলত রাতের আরামদায়ক সফরের জন্য তৈরি করা হয়েছে। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে চলা এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি হয়ে হাওড়া পৌঁছাবে। আধুনিক সুযোগ-সুবিধা এবং দ্রুত গতির মেলবন্ধনে এই পরিষেবা চালু হওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীরাও। রেল সূত্রের খবর, বাণিজ্যিকভাবে এই ট্রেনটি নিয়মিত চলাচল শুরু করলে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *