Samik Bhattacharya | ‘উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে!’ প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে মমতা বন্দোপাধ্যাকে বিঁধলেন শমীক

Samik Bhattacharya | ‘উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে!’ প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে মমতা বন্দোপাধ্যাকে বিঁধলেন শমীক

খেলাধুলা/SPORTS
Spread the love


মালদা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) উপস্থিতিতে মালদার জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তৃতার পরেই মঞ্চে দাঁড়িয়ে শমীক ভট্টাচার্য উত্তরবঙ্গের উন্নয়ন ও রাজ্যের বর্তমান শিল্প পরিস্থিতি নিয়ে শাসকদলকে কাঠগড়ায় তোলেন।

এদিন শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, “উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে বলে যে স্লোগান তোলা হয়, আসলে সেই স্লোগান দিয়েই উত্তরবঙ্গের সাধারণ মানুষকে প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।” এই বঞ্চনার রাজনীতি বন্ধ করে তিনি স্থানীয় আবেগ ও ভূমিপুত্রদের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, “আমাদের ঘরের ছেলেকে ঘরে ফেরাতে হবে।” পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা উল্লেখ করেই তিনি এই ‘ঘরের ছেলেকে ঘরে ফেরানোর’ ডাক দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যে কলকারখানা ও কর্মসংস্থানের অভাব নিয়ে সরব হয়ে শমীক দাবি করেন, অবিলম্বে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হওয়া প্রয়োজন। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আর মাত্র কয়েক মাসের অপেক্ষা।” তাঁর এই মন্তব্যে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই হাই-ভোল্টেজ সভায় শমীক ভট্টাচার্যের এদিনের বক্তব্য উত্তরবঙ্গের ভোটারদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। মালদার এই সভা থেকে বিজেপি যে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, রাজ্য সভাপতির কথাতেই তা স্পষ্ট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *