Vaibhav Sooryavanshi might return to Indian staff for fifth T20 towards New Zealand

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছে। কিন্তু চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হারে কিছুটা হলেও অস্বস্তিতে গৌতম গম্ভীরের দল। প্রথম একাদশ নিয়েও উঠেছে প্রশ্ন। বিশেষ করে তৃতীয় ম্যাচে সফল বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কোনও ক্রিকেটীয় ব্যাখ্যা দিতে পারেননি অধিনায়ক শ্রেয়স আইয়ার। স্পিনারদের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছে। তাই সিরিজের শেষ ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের পথে হাঁটতে পারেন গৌতম গম্ভীরেরা। 

রবিবার হ্যামিল্টনে পঞ্চম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। চার ম্যাচ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে ভারত। শেষ ম্যাচ জিতে ব্যবধান ৪-১ করাই লক্ষ্য শ্রেয়সদের। তার আগে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনার তাঁরা। চতুর্থ ম্যাচে ভারতীয় বোলারররা ডাহা ফেল করার পর তাঁদের না খেলানো নিয়ে সমালোচনার মুখে পড়েছে দল।

আরও পড়ুন:

অর্শদীপ সিং, ময়ঙ্ক যাদবরাও প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রচুর রান বিলিয়েছেন জোরে বোলাররা। তাই শেষ ম্যাচে কুলদীপকে দেখা যেতে পারে। সুযোগ পেতে পারেন বরুণও। দলে ফিরতে পারেন শিবম দুবে ও ভুবনেশ্বর কুমার। অন্যদিকে, ওয়ানডে সিরিজের আগে বিশ্রাম দেওয়া হতে পারে নীতীশ রেড্ডি ও অর্শদীপকে। ওপেনিংয়েও বদলের সম্ভাবনা রয়েছে। ফিরতে পারে বৈভব সূর্যবংশী। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন।

সিরিজের চার ম্যাচে সঞ্জুর রান যথাক্রমে ৬৭, ১৪, ১৮ ও ৪। অর্থাৎ চার ইনিংসে তাঁর সংগ্রহ ১০৩ রান। ড্রেসিংরুমে সঞ্জুর সমর্থন থাকলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি তিনি। অন্যদিকে, চোট সারিয়ে ফিরে এক ম্যাচে খেলার সুযোগ পেয়ে রান পাননি ঈশান কিষান। ওয়ানডে সিরিজের আগে তাঁকেও বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে বৈভবকে ফেরানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে ওপেনিংয়ে সঞ্জুর জায়গা নিয়েই সবচেয়ে বেশি সংশয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *