Vaibhav Sooryavanshi | এক ওভারেই তিন বার ‘আউট’! ভাগ্যের সহায় পেলেও পাক-গেরো কাটল না বৈভবের

Vaibhav Sooryavanshi | এক ওভারেই তিন বার ‘আউট’! ভাগ্যের সহায় পেলেও পাক-গেরো কাটল না বৈভবের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইশ গজে ভারত-পাক লড়াই মানেই স্নায়ুর চাপ। আর সেই চাপ সামলাতে গিয়েই যেন খেই হারালেন ভারতের তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। ছোটদের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার সিক্সের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ২২ বলে ৩০ রানের ইনিংস খেললেও, যে ভাবে তিনি উইকেট বিসর্জন দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অষ্টম ওভারের সেই নাটকীয় মুহূর্ত
ম্যাচের অষ্টম ওভারে পাকিস্তানের বাঁহাতি পেসার মহম্মদ সায়্যামের মুখোমুখি হয়েছিলেন বৈভব। সেই এক ওভারেই ঘটে গেল রুদ্ধশ্বাস সব ঘটনা:
• প্রথম জীবনদান: সায়্যামের শর্ট বল অফস্টাম্পের বাইরে থেকে হুক করতে যান বৈভব। ব্যাটের ওপরের কানায় লেগে বল ওঠে আকাশে। কিন্তু স্কয়্যার লেগে সহজ ক্যাচ ফস্কান হুজাইফা আহসান।
• দ্বিতীয় জীবনদান: ক্যাচ ফস্কানোর রেশ কাটতে না কাটতেই রান আউটের সুযোগ পায় পাকিস্তান। বৈভব তখন ক্রিজের মাঝখানে দাঁড়িয়ে। হুজাইফার থ্রো সঠিক থাকলেও পাকিস্তানি ফিল্ডাররা তা ধরতে ব্যর্থ হন।
• চূড়ান্ত পতন: একই বলে দু’বার বেঁচে যাওয়ার পরও শিক্ষা নেননি বৈভব। ঠিক পরের বলেই সায়্যামের একটি বাউন্সারে পুল মারতে গিয়ে ব্যাটের নিচের কানায় লাগিয়ে বসেন তিনি। উইকেটরক্ষক হামজা জাহুর তালুবন্দি করতেই শেষ হয় বৈভবের ইনিংস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *