Vaibhav Sooryavanshi | আইসিসি-র কঠোর নিয়ম, সিনিয়রদের সঙ্গে নয়, বৈভবের জন্য আলাদা সাজঘর, ইংল্যান্ড সফরে কেন এই ব্যবস্থা?

Vaibhav Sooryavanshi | আইসিসি-র কঠোর নিয়ম, সিনিয়রদের সঙ্গে নয়, বৈভবের জন্য আলাদা সাজঘর, ইংল্যান্ড সফরে কেন এই ব্যবস্থা?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় জাতীয় দলে ডাক পেলেন উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন এই কিশোর ব্যাটার। তার অন্তর্ভুক্তি নিয়ে ক্রিকেট মহলে যেমন উৎসাহ তৈরি হয়েছে, তেমনই ইংল্যান্ড সফরের কিছু কঠোর নিয়ম নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আইসিসি এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী কোনো ক্রিকেটার সিনিয়র দলের মূল সাজঘর (dressing room) ব্যবহার করতে পারবে না। সুরক্ষার খাতিরে এই কঠোর নিয়মের কারণেই বৈভবের জন্য ইংল্যান্ডে আলাদা সাজঘরের ব্যবস্থা করা হয়েছে। তবে ম্যাচ এবং টিম মিটিং চলাকালীন সে দলের বাকি সদস্যদের সাথে সাজঘরে থাকতে পারবে।

এই সফরকে কেন্দ্র করে বিসিসিআই এবং ইসিবি সমন্বয় বজায় রেখে কাজ করছে। বৈভবের দেখাশোনা এবং সুরক্ষার জন্য দলের সাথে একজন বিশেষ ‘যোগাযোগকারী অফিসার’ রাখা হচ্ছে। এছাড়া প্রতিটি ম্যাচ কেন্দ্রের ‘সেফ গার্ড অফিসার’ বা সুরক্ষা আধিকারিকরা তার বিষয়টিতে নজর রাখবেন।

কিশোর বয়সের কথা মাথায় রেখে বিসিসিআই এক বিশেষ অনুমতি দিয়েছে। ইংল্যান্ড সফরে বৈভবের সাথে তার বাবা-মাও সফর করবেন এবং তাঁরা দলের হোটেলেই থাকবেন। সচরাচর ক্রিকেটারদের পরিবারের সদস্যদের দলের হোটেলে থাকার অনুমতি না থাকলেও, ১৫ বছর বয়সী বৈভবের ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে আর্সেনালের তরুণ ফুটবলার ম্যাক্স ডাওম্যানের জন্য এমন নিয়ম প্রযোজ্য ছিল। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক ক্রিকেটের এই বড় মঞ্চে বৈভব কতটা নিজেকে মেলে ধরতে পারে। তার এই যাত্রা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *