Vaibhav Sooryavanshi | আইপিএল মাঠ মাতানোর ফল, বিজ্ঞাপনের দর এক লাফে দ্বিগুণ করলেন বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi | আইপিএল মাঠ মাতানোর ফল, বিজ্ঞাপনের দর এক লাফে দ্বিগুণ করলেন বৈভব সূর্যবংশী

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএলের মঞ্চে ব্যাট হাতে দাপট দেখানোর পর এবার বিজ্ঞাপনী দুনিয়াতেও বাজিমাত করছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কমলা টুপি জয়ী থেকে শুরু করে টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার— এবারের আইপিএলে সব রেকর্ড নিজের দখলে রেখেছেন এই তরুণ তুর্কি। আর এই অভূতপূর্ব সাফল্যের সুবাদেই হু হু করে বেড়ে গেল বৈভবের বিজ্ঞাপনী দর।

‘এনডিটিভি’ সূত্রে খবর, এবারের আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্য বৈভব নিতেন ১ কোটি টাকা। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই তাঁর জনপ্রিয়তায় ভর করে সংস্থাগুলো লাইনে দাঁড়িয়েছে। আর সেই সুযোগেই বিজ্ঞাপনের দর বাড়িয়ে এখন ২ কোটি টাকা করেছেন তাঁর অভিভাবকরা। বৈভবের বাবা-মা জানিয়েছেন, মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই জনপ্রিয়তা বেড়েছে, যার সুফল তাঁর প্রাপ্য।

২০২২ সালের মেগা নিলামে রাজস্থান রয়্যালস বৈভবকে ১ কোটি ১০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। কিন্তু বর্তমানে তাঁর যা ফর্ম, তাতে পরবর্তী নিলামে তিনি ৩০ কোটি টাকারও বেশি দরে বিক্রি হতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রাজস্থান রয়্যালস যে কোনো মূল্যে তাদের এই স্টার ক্রিকেটারকে ধরে রাখতে চাইবে। পরবর্তী বড় নিলামের আগে রাজস্থানকে যে মোটা অঙ্কের টাকা (প্রায় ১৫ থেকে ১৮ কোটি) খরচ করতে হতে পারে, তা এখন থেকেই স্পষ্ট।

ক্রিকেট মাঠে তাঁর বিধ্বংসী ব্যাটিং আর মাঠের বাইরে ব্র্যান্ড ভ্যালুর এই উড়ান— সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার যে বৈভব সূর্যবংশীই হতে চলেছেন, তা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *