দীর্ঘ দাম্পত্যকলহের জেরে আলাদা থাকছিলেন ৩১ বছরের যুবক। ২১ তলার সেই ভাড়ার ফ্ল্যাটে আচমকা হান দেন স্ত্রী। ঝামেলা এড়াতে ব্যালকনি থেকে ঝুঁকি নিয়ে নিচে নামার চেষ্টা করেন যুবক। কিন্তু হাত ফসকে যায় কোনওভাবে। সটান নিচে পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির আবাসনের মর্মান্তিক দুর্ঘটনা। চলতি সপ্তাহের শুরু দিকে ২১ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে হরসিৎ লাভানিয়ার। ২০২৪ সালে বিয়ে করেন তিনি। যদিও গত ছয় মাস ধরে ভাড়ার ফ্ল্যাটে থাকছিলেন যুবক। ঘটনার দিন সেখানে আচমকা হাজির হন স্ত্রী। বারবার কলিংবেল বাজালেও দরজা খোলেননি হরসিৎ। এই অবস্থায় নিরাপত্তাকর্মীদের ডেকে দরজা ভাঙার চেষ্টা হয়। বিষয়টা আন্দাজ করেই ব্যালকনি থেকে বিপজ্জনকভাবে নিচে নামার চেষ্টা করেন হরসিৎ।
আরও পড়ুন:
তখনই হয় বিপত্তি। হাত ফসকে ২১ তলা থেকে নিচে পড়ে যান যুবক। শব্দ শুনে ছুটে আসেন আবাসনের অন্যরা। তড়িঘড়ি হরসিৎকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে মৃত্যু হয়েছে ওই যুবকের। হরসিতের পরিবার জানিয়েছ, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল। এর জেরে মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন মৃত হরসিৎ। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
