Uttar Pradesh | রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকে ধাক্কা গাড়ির! উত্তরপ্রদেশে মৃত্যু ৪ ডাক্তারি পড়ুয়ার

Uttar Pradesh | রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকে ধাক্কা গাড়ির! উত্তরপ্রদেশে মৃত্যু ৪ ডাক্তারি পড়ুয়ার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা গাড়ির (Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়িতে থাকা চার ডাক্তারি পড়ুয়ার (MBBS college students)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আমরোহায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন অর্ণব চক্রবর্তী, আয়ুষ শর্মা, শ্রেষ্ঠ পাঞ্চোলি এবং সপ্তর্ষি দাস। চারজনই ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি পড়ুয়া ছিলেন। গতকাল রাতে আমরোহা জেলার রাজবপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। দিল্লি-লখনউ জাতীয় সড়ক দিয়ে মিরাট থেকে গাজিয়াবাদের দিকে যাচ্ছিলেন ওই ডাক্তারি পড়ুয়ারা। কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাকটিকে দেখতে পাননি তাঁরা। এরপরই তীব্র গতিতে থাকা গাড়িটি সোজা গিয়ে ট্রাকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে গিয়েছে দুর্ঘটনায়। অন্যদিকে, দুর্ঘটনার পরই সেখানে থেকে পালিয়ে যায় ট্রাকচালক।

এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক দল রাতভর ঘটনাস্থলে গাড়ির ধ্বংসাবশেষ পরীক্ষা করেছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে যানজট দূর করে দেওয়া হয়েছে। ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তাঁদের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *