Uttar Dinajpur | রায়গঞ্জের ৪০০ বছরের প্রাচীন স্বামীনাথ মন্দিরে বুদ্ধ পূর্ণিমার উৎসব, মেলায় জনজোয়ার – Uttarbanga Sambad

Uttar Dinajpur | রায়গঞ্জের ৪০০ বছরের প্রাচীন স্বামীনাথ মন্দিরে বুদ্ধ পূর্ণিমার উৎসব, মেলায় জনজোয়ার – Uttarbanga Sambad

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রায়গঞ্জ: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উত্তর দিনাজপুর (Uttra Dinajpur) জেলার ইটাহার (Itahar) ব্লকের হাঁসুয়া গ্রামে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী স্বামীনাথ মন্দিরে (Outdated Swaminath Temple) উৎসবের আবহ তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বুদ্ধ পূর্ণিমার (Budh Purnima) এই বিশেষ দিনটিতে স্বামীনাথের বাৎসরিক পুজোর পাশাপাশি মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিন ব্যাপী এক বিশাল মেলা।

ঐতিহাসিক তথ্য অনুসারে, প্রায় চারশো বছর আগে ইটাহারের চূড়ামণের জমিদার কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেছিলেন। বর্তমানে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও রায় চৌধুরী পরিবারের উত্তরসূরীরা আজও বংশপরম্পরায় রীতিনীতি মেনে কষ্টিপাথরের মূর্তিতে এই পুজো পরিচালনা করে আসছেন।

পুজো ও মেলা উপলক্ষে মূল মন্দির সহ পার্শ্ববর্তী মন্দিরগুলি সাদা রঙে সুসজ্জিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আয়োজকদের মতে, এই সাত দিনে মেলায় প্রায় আড়াই লক্ষ মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু উত্তর দিনাজপুর নয়, পার্শ্ববর্তী মালদহ, দক্ষিণ দিনাজপুর এমনকি বিহার থেকেও বহু মানুষ এই উৎসবে সামিল হন। মেলার শৃঙ্খলা রক্ষায় ব্লক প্রশাসন ও পুলিশ সক্রিয় সহযোগিতা করছে। এক কথায়, স্বামীনাথের এই পুজো আজ উত্তরবঙ্গের এক অন্যতম মিলন উৎসবে পরিণত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *