Forward of Election Outcome Raj-Subhashree affords Puja at Puri Temple

Forward of Election Outcome Raj-Subhashree affords Puja at Puri Temple

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ভোটপরীক্ষা শেষ। এবার ব্যালটে ভাগ্যগননার পালা। আর মাত্র বাহাত্তর ঘণ্টা বাদেই ‘বাংলার মসনদে’র ভবিষ্যৎ নির্ধারণ হবে। আগামী ৪মে নির্বাচনী ফলপ্রকাশ। তার প্রাক্কালেই পুরীর জগন্নাথভূমে সস্ত্রীক তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী।

বিগত পাঁচ বছর বারাকপুরের বিধায়ক পদ সামলেছেন রাজ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রে আদা-জল খেয়ে প্রচারের পিচে দাপট দেখিয়েছেন। গত ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিনও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর আত্মবিশ্বাসী কণ্ঠে তৃণমূলের জয় কামনা করেন বারাকপুরের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা ছাব্বিশের ‘তুরুপের তাস’। এবার ফের একবার তৃণমূল গড়ে রাজ-রাজত্ব ফেরানোর মানত নিয়ে জগন্নাথের দরবারে হাজির রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

রাজ-শুভশ্রী বিশ্বাস করেন, যে কোনও সমস্যায় জগন্নাথকে স্মরণ করলেই একমুহূর্তে সমস্ত অন্ধকার কেটে যায়। তাই এবার ব্যালটে ভাগ্যগননার আগে পূরীতে ছুটে গেলেন রাজ-শুভশ্রী। শুক্রবার সকালে জগন্নাথধামে পুজো দিয়ে মন্দির চত্বর থেকে সেসব ক্যামেরাবন্দি আধ্যাত্মযাপনের মুহূর্ত ভাগ করে নিলেন সেলেব দম্পতি।

Raj-Subhashree-at-Puri-1Raj-Subhashree-at-Puri-1
পুরীতে রাজ-শুভশ্রী। ফাইল ছবি

রাজ-শুভশ্রী যে দু’জনেই জগন্নাথ ভক্ত, সেটা সেলেব দম্পতির সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বেশ বোঝা যায়। বাড়িতে ফি বছর রথযাত্রার পুজো করেন। আবার যে কোনও শুভকাজের প্রাক্কালে নীলাচলেও ঢুঁ মারতে দেখা যায় তাঁদের। এবার ভোটপরীক্ষায় ‘ফুলমার্কস’ পেতে সেই জগন্নাথ শরণেই রাজ-শুভশ্রী। তাঁরা বিশ্বাস করেন, যে কোনও সমস্যায় জগন্নাথকে স্মরণ করলেই একমুহূর্তে সমস্ত অন্ধকার কেটে যায়। তাই এবার ব্যালটে ভাগ্যগননার আগে পূরীতে ছুটে গেলেন রাজ-শুভশ্রী। শুক্রবার সকালে জগন্নাথধামে পুজো দিয়ে মন্দির চত্বর থেকে সেসব ক্যামেরাবন্দি আধ্যাত্মযাপনের মুহূর্ত ভাগ করে নিলেন সেলেব দম্পতি। সেখানেই দেখা গেল, রাজ-শুভশ্রীর হাতে ধরা ঈশ্বরের আশীর্বাদী হলুদ কাপড়। তারকাদম্পতির হাসিমুখই বলে দেয় যে, রেজাল্টের টেনশনের থেকেও ৪ মে বাজিমাতে বিশ্বাসী তাঁরা।

আগামী ৪মে ভোটপরীক্ষার রেজাল্ট। বাংলার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মার্কশিটের দিকে যে এইমুহূর্তে গোটা দেশ তাকিয়ে, তা বলাই বাহুল্য। তবে নির্বাচনী মার্কশিট নিয়ে যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আশাবাদী, সেটা ভোটের দিন তাঁর মন্তব্যেই স্পষ্ট ছিল। অভিনেত্রী বলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে।”এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটে ফের বারাকপুর কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজ চক্রবর্তী। দিন কয়েক আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে রাজ-রাজত্ব ফেরাতে স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেসময়ে বারাকপুরকে ‘দ্বিতীয় ঘর’ বলেও সম্বোধন করেন ভক্তদের ‘লেডি সুপারস্টার’। এবার স্বামীর জয়কামনায় পুরীতে পুজো দিলেন।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *