Sheikh Hasina | ‘জুলাই অপরাধীরা হিরো!’, ট্রাইবিউনালের রায়ের আগে কী বললেন হাসিনা?

Sheikh Hasina | ‘জুলাই অপরাধীরা হিরো!’, ট্রাইবিউনালের রায়ের আগে কী বললেন হাসিনা?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রমে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল (ICT Verdict) রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তার আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) ভার্চুয়াল মাধ্যমে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখলেন। পুরো বিচারপ্রক্রিয়া ‘সম্পূর্ণ অবৈধ’ বললেন তিনি। তাঁর দাবি, আইনসম্মত কোনও নিয়ম এতে মানা হয়নি।

হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের (Bangladesh Interim Authorities) বর্তমান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) এবং তাঁর ঘনিষ্ঠরা পরিকল্পিতভাবে তাঁকে ‘শাস্তি’ দেওয়ার চেষ্টা করছেন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ‘মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, আওয়ামি লিগ সরকারের সময় মহিলাদের বিরুদ্ধে অপরাধ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অত্যাচার মোকাবিলায় কঠোর আইন প্রণয়ন হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ‘জুলাইয়ের অপরাধীদের হিরো বানানো হয়েছে।’

হাসিনার অভিযোগ, তাঁকে অপসারণের পেছনে ছিল একটি সংগঠিত ষড়যন্ত্র। পাশাপাশি অন্তর্বর্তী প্রশাসনকে আক্রমণ করে সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘ইউনূস নেতৃত্বাধীন সরকার অনির্বাচিত, অবৈধ এবং দেশে অস্থিরতা তৈরি করেছে।’ এদিনের রায় নিয়ে হাসিনার বক্তব্য, ‘ওসব বিচার আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছেন, একদিন নিয়ে যাবেন। কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি, কাজ করে যাব।’

প্রসঙ্গত, এদিন আইসিটি’র রায়ের আগে বাংলাদেশজুড়ে (Bangladesh) কড়া নিরাপত্তা জারি করা রয়েছে। তবে তার আগে দফায় দফায় অশান্তির খবর আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *