US-China | চিনের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ, ট্যারিফ যুদ্ধ তীব্র করলেন ট্রাম্প

US-China | চিনের পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ, ট্যারিফ যুদ্ধ তীব্র করলেন ট্রাম্প

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আচমকা বড় ঘোষণা। চিনের সমস্ত পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ১ নভেম্বর থেকেই এই শুল্ক আরোপ করা হবে। সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন তিনি। সামনেই চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা ট্রাম্পের। তার আগে শুল্ক যুদ্ধ আরও তীব্র করলেন মার্কিন প্রেসিডেন্ট।

কী কারণে এই পদক্ষেপ করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, বাণিজ্যের বিষয়ে অতিরিক্ত আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বেজিং। চিনের বিরুদ্ধে সারা বিশ্বের বাণিজ্যে রপ্তানি নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ১ নভেম্বর থেকে সমস্ত চিনা পণ্যের আমদানির উপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সেইসঙ্গে মার্কিন দেশে তৈরি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও বলেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে চিনের (US-China) সঙ্গে শুল্ক নিয়ে একাধিকবার সংঘাত হয়েছে। সাময়িকভাবে শুল্কযুদ্ধে বিরতি চলছিল। বর্তমানে চিনের (China) উপর মার্কিন শুল্কের পরিমাণ ৩০ শতাংশ। আবার, মার্কিন পণ্যের উপর চিন নেয় ১০ শতাংশ শুল্ক। ট্রাম্পের এই ঘোষণার পর চিনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে ১৩০ শতাংশে। ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে যা শুল্ক রয়েছে, তার উপর অতিরিক্ত হিসাবে ১০০ শতাংশ শুল্ক আরোপিত হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *