উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রায়পুরে রবিবাসরীয় আইপিএল (IPL) দেখল এক টানটান উত্তেজনার ম্যাচ। শেষ বলের থ্রিলারে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আরসিবি-কে জয়ের সরণিতে ফেরান ক্রুনাল পাণ্ডিয়া। তাঁর ৪৬ বলে ৭৩ রানের লড়াকু ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের (৪/২৩) বিধ্বংসী বোলিংয়ের সামনে ১৬৬ রানে আটকে যায় মুম্বই। তিলক ভার্মার ৫৭ ও নমন ধীরের ৪৭ রান ছাড়া বাকিরা ব্যর্থ হন। রান তাড়া করতে নেমে ক্রুনালের উইকেট পড়ার পর নাটকীয় মোড় নিলেও, শেষ পর্যন্ত শেষ বলের স্নায়ুর লড়াইয়ে জিতে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।
The publish IPL | শেষ বলের রুদ্ধশ্বাস লড়াই: ক্রুনালের ব্যাটে মুম্বইকে হারাল আরসিবি appeared first on Uttarbanga Sambad.
