US B-52 Bomber Crash | ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার বি-৫২ বোমারু বিমান, মৃত ৮

US B-52 Bomber Crash | ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার বি-৫২ বোমারু বিমান, মৃত ৮

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক:  আমেরিকার বায়ুসেনাঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার (California) এডওয়ার্ডস বায়ুসেনাঘাঁটিতে ভেঙে পড়ল মার্কিন বায়ুসেনার বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান (US B-52 Bomber Crash)। এই ঘটনায় বিমানে থাকা আটজন আরোহীরই মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বায়ুসেনাঘাঁটি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে (Routine check mission) যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতায় বিমানটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

বিমান ভেঙে পড়ার পরই দুর্ঘটনাস্থলটি বন্ধ করে দেওয়া হয়। সমস্ত বিমানগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে শুধু ধ্বংসাবশেষ ও পোড়া ছাই পড়ে রয়েছে। দুর্ঘটনার পর থেকে এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা যায়।

উল্লেখ্য, বি-৫২ হল মার্কিন বায়ুসেনার একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘপাল্লার ভারী বোমারু বিমান। ১৯৫৪ সালে প্রথম আকাশে উড়েছিল এই বিমানটি। মূলত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধের জন্যই এটি তৈরি করা হয়েছিল। তবে যুদ্ধের সমাপ্তির পর থেকে কয়েক দশক ধরে এটিকে পরিষেবাতে রাখার জন্য ক্রমাগত আধুনিকীকরণ করা হয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই বিমানটি ভিয়েতনাম থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান ও বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। সাধারণত এই বিমানে পাঁচজনের ক্রু থাকার কথা থাকলেও, এদিন পরীক্ষায় অংশ নেওয়ায় বিমানে আটজন আরোহী ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *