ছাঁদনতলায় দেখা যেতে চলেছে মিমি চক্রবর্তীকে। জনপ্রিয় অভিনেত্রী এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলেই খবর। সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন মিমি। কালিম্পংয়ে হবে বিয়ের অনুষ্ঠান। যদিও অভিনেত্রীর আপ্তসহায়ক এই বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলছেন, তবু টলিপাড়ায় ক্রমেই জোরালো হচ্ছে দাবি। কাকে বিয়ে করছেন নায়িকা? জানা যাচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। কর্মরত নৌসেনায়। নাম সিদ্ধার্থ। এখনও পর্যন্ত পাত্র বা পাত্রী কেউই এই নিয়ে কোনও ঘোষণা করেননি।
এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে তিনি ব্যস্ত নিজের কাজে। পুজোতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। আরও একটি নতুন ছবির শুটিংও শুরু করবেন। কিন্তু এহেন পেশাগত ব্যস্ততার মাঝেই নায়িকা শুরু করতে চলেছেন দাম্পত্য জীবন, গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে।
সেলেব মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আমজনতার আগ্রহ থাকবে। মিমিও ব্যতিক্রম নন। তাঁকেও অনুরাগীরা বারবার জানতে চেয়েছেন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এতদিন এই নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমি যা মন্তব্য করেন, তা জল্পনাকেও আরও ‘অক্সিজেন’ দিয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
