Union Funds 2026 | ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, সিলেবাসে এবার কনটেন্ট ক্রিয়েশন, খুশি উত্তরবঙ্গের ক্রিয়েটররা

Union Funds 2026 | ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, সিলেবাসে এবার কনটেন্ট ক্রিয়েশন, খুশি উত্তরবঙ্গের ক্রিয়েটররা

ব্লগ/BLOG
Spread the love


প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: ফুড ভ্লগিংয়ের দৌলতে প্রীতি সিং এখন গোটা উত্তরবঙ্গেই জনপ্রিয়। ‘টেস্ট অফ শিলিগুড়ি’ পেজের মাধ্যমে তিনি আজ ঘরে ঘরে পরিচিত। প্রায় ৪ লক্ষ ২৫ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। সেই প্রীতির একটাই আক্ষেপ, তাঁরা যখন কাজ শুরু করেছিলেন, তখন শেখানোর কেউ ছিল না। তাঁরা শিখেছেন কাজ করতে করতে। তবে বর্তমান প্রজন্মের যারা কনটেন্ট ক্রিয়েশনের দুনিয়ায় পা রাখতে চায়, তাদের মধ্যে সেই আক্ষেপ হয়তো থাকবে না। কারণ এখন শুধু ইতিহাস বা ভূগোলের পাঠ নয়, স্কুল-কলেজের সিলেবাসে জায়গা করে নিতে চলেছে কনটেন্ট ক্রিয়েশনও (Content material Creation)।

রবিবারের কেন্দ্রীয় বাজেটে (Union Funds 2026) এমনই এক চমকপ্রদ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। দেশের ১৫ হাজার স্কুল এবং ৫০০টি কলেজে তৈরি হবে বিশেষ ‘কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’। এই প্রকল্পের জন্য সরকার ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। মূলত অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিকস সেক্টরকে চাঙ্গা করতেই এই উদ্যোগ।

কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উত্তরবঙ্গের নামী কনটেন্ট ক্রিয়েটররা। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ ‘মাউন্টেন গার্ল’ সুবর্ণা মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তিনটে প্ল্যাটফর্ম মিলিয়ে বর্তমানে মাউন্টেন গার্ল সুবর্ণার অনুগামী রয়েছেন ৬ লক্ষ ৫ হাজারের কিছু বেশি। পেশায় শিক্ষিকা সুবর্ণা বলেন, ‘সবাই যে পড়াশোনাতেই ভালো হবে, তার কোনও মানে নেই। এখন সবাই স্মার্টফোন চালাতে পারে। এই উদ্যোগ সফল হলে ফোন দেখা শুধু সময়ের অপচয় হবে না, বরং উপার্জনের মাধ্যম হয়ে উঠবে। গত বছর প্রধানমন্ত্রী নিজেই ক্রিয়েটরদের পুরস্কৃত করেছিলেন। সরকারের এই ভাবনা আমার ভীষণ ভালো লাগছে।’

প্রীতি যেমন বলছিলেন, ‘আমরাও এই সুবিধা প্রথম থেকে পেলে আরও ভালো হত। এখন সবাই ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায় না। কেউ ঘুরতে বা খেতে ভালোবাসলে সেটা নিয়েও ভালো কনটেন্ট তৈরি করে আয় করা সম্ভব।’

জনপ্রিয় আরজে প্রিয়াংকাও এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। ৫ মিলিয়ন ফলোয়ার্স থাকা এই ক্রিয়েটর বলেন, ‘সবাই এখন আর চাকরি করতে চায় না। আমি নিজেও চাকরি ছেড়ে এখন পুরোপুরি কনটেন্ট ক্রিয়েশনে মন দিয়েছি। এটাকে যদি স্কুল-কলেজে একটা বিষয়ের মতো পড়ানো হয়, তবে তা দারুণ একটি ব্যাপার হবে।’

প্রায় ১৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে কোচবিহারের উজ্জ্বল বর্মনের। কনটেন্ট ক্রিয়েটরদের জগতে তিনি এক উজ্জ্বল নাম তো বটেই। সেই উজ্জ্বল আবার তুলে ধরলেন একটা অন্য দিকের কথা। তিনি মনে করেন, এতে বেকারত্ব কমবে। বলেন, ‘বেকারত্বের জ্বালায় অনেকে ভুল সিদ্ধান্ত নেয়। এখন তাদের কাছে কনটেন্ট ক্রিয়েটিং একটা বড় বিকল্প হবে। ল্যাব চালু হলে সেখানেও শেখানোর জন্য লোক লাগবে। সরকার যে এত দ্রুত ক্রিয়েটরদের নিয়ে ভাববে, সেটা ভাবিনি।’

সরকারের এই লক্ষ্য ছাত্রছাত্রীদের শুধু দক্ষ করে তোলাই নয়, বরং প্রথম থেকেই ভালো ও মন্দ কনটেন্টের তফাত বুঝতে শেখানো। এর ফলে ভবিষ্যতে ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল ও দায়িত্বশীল কাজের সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *