UN D-Firm controversy | ডি-কোম্পানিকে ‘ভারত-ভিত্তিক’ বলায় জাতিসঙ্ঘে ক্ষোভ উগরে দিল ভারত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের একবার সত্য তুলে ধরে কড়া অবস্থান নিল ভারত। জাতিসঙ্ঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে কুখ্যাত সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) অপরাধ চক্র ডি-কোম্পানিকে (D-Firm) ‘ভারত-ভিত্তিক’ বলে উল্লেখ করার তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব রাঘূ পুরি (Raghoo Puri) এই ভুল তথ্যের কড়া সমালোচনা করেন। তিনি সাফ জানান যে দায়িত্বশীল পদে থাকা বিশেষ অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের এই ধরনের ভুলের ফলে বিশ্ব সংস্থার গ্রহণযোগ্যতা ও সুনামের মারাত্মক ক্ষতি হচ্ছে।
মূলত সন্ত্রাস দমনে মানবাধিকার সুরক্ষা বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার বেন সলের পেশ করা একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এই আপত্তি জানানো হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ২০০৩ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডি-কোম্পানির প্রধানকে তালিকাভুক্ত করেছিল। এই প্রসঙ্গে ভারতীয় প্রতিনিধি জানান যে বিচ্ছিন্নভাবে এই একটিমাত্র লাইন তুলে ধরলে প্রকৃত সত্য ঢাকা পড়ে যায় এবং একটি সম্পূর্ণ বিভ্রান্তিকর চিত্র তৈরি হয়।
ভারত দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে এই অপরাধী চক্র এবং তার প্রধান দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই ভারতে ওয়ান্টেড বা মোস্ট ওয়ান্টেড হিসেবে চিহ্নিত। জাতিসংঘের ১২৬৭ দণ্ডবিধি বা স্যাংশনস রেজিম-এর নির্দেশিকা এবং কার্যবিবরণীতে এই সমস্ত তথ্য স্পষ্টভাবে নথিভুক্ত রয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যটি এড়িয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছে ভারত।
পরিস্থিতি স্পষ্ট করতে গিয়ে রাঘূ পুরি জানান, “এই ব্যক্তি ২০০৩ সালে জাতিসঙ্ঘের তালিকাভুক্ত হওয়ার অনেক আগেই ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং দেশের বাইরে থেকেই সে আল-কায়েদা ও ওসামা বিন লাদেনের সঙ্গে যোগসূত্রের অভিযোগে তালিকাভুক্ত হয়।’ পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন যে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন যেখানে লুকিয়ে ছিল এবং পরবর্তীতে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হয়েছিল, দাউদ ইব্রাহিমও ঠিক সেই দেশেই বহাল তবিয়তে রয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে এক গোপন অভিযানে নিহত হয়েছিল বিন লাদেন।

The put up UN D-Company controversy | ডি-কোম্পানিকে ‘ভারত-ভিত্তিক’ বলায় জাতিসঙ্ঘে ক্ষোভ উগরে দিল ভারত appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *