Amit Shah | ‘আগামী ৩০ বছরেও আপনারা ক্ষমতায় ফিরবেন না’, রাহুলকে বিঁধলেন অমিত শা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে দিল্লিতে ‘ইন্ডিয়া’ (INDIA) জোট ও ককরোচ জনতা পার্টির ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির মাঝেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বিদেশ সফরে গিয়েছেন। চার দিনের সফরে লোকসভার বিরোধী দলনেতা বর্তমানে ভিয়েতনামে রয়েছেন। সে নিয়ে রাহুলকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তাঁর কটাক্ষ, আগামী তিন দশক কেন্দ্র থেকে দূরেই থাকতে হবে কংগ্রেসকে।

যমুনা নদী পরিষ্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনায় অংশ নিয়ে রাহুল গান্ধির উদ্দেশ্যে বলেন, “আমি জানি আপনি বিদেশের মাটিতে বসে আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি কেন যান, তার ব্যাখ্যাও দেন না, অবশ্য সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু দিল্লিতে নামার পর শুনে রাখবেন, আগামী ৩০ বছরেও আপনাদের কাছে আর সুযোগ আসবে না।” বিজেপি মুখপাত্রদের দাবি, আন্দোলন ঘিরে টানা অসত্য বলার পর রাহুল নাকি ক্লান্ত হয়ে ছুটিতে গিয়েছেন। এমনকি জর্জে সোরোসের থেকে ‘পরামর্শ’ নেওয়া কিংবা সরকার ফেলার চক্রান্তের অভিযোগও তুলেছেন সম্বিত পাত্র ও প্রদীপ ভান্ডারি। কংগ্রেসের পালটা জবাব, ব্যক্তিগত সময়ে যে কোনও স্থানে যাওয়া রাহুলের অধিকার।

কংগ্রেসকে বিঁধে পরিসংখ্যান মনে করিয়ে শা বলেন, “বাংলায় ৫৪ বছর, অরুণাচল প্রদেশে ১২ বছর এবং দিল্লিতে ১৮ বছর ধরে কংগ্রেস ও তাদের শরিকরা ক্ষমতার বাইরে।” তাঁর সংযোজন, “ছয় মাস অন্তর বিদেশে যাওয়ার অভ্যেস আমার নেই। আমি এ দেশেই জন্মেছি, এখানেই থাকব এবং প্রাণ দেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *