Udayan Guha | পরিচারিকার স্বামীর থেকে কাটমানি নিয়ে গ্রেপ্তার! এবার উদয়নকে আনা হল দিনহাটায়

Udayan Guha | পরিচারিকার স্বামীর থেকে কাটমানি নিয়ে গ্রেপ্তার! এবার উদয়নকে আনা হল দিনহাটায়

ব্লগ/BLOG
Spread the love


দিনহাটা: বুধবারই ফুলবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ‘দাপুটে’ তৃণমূল নেতা (TMC Chief) উদয়ন গুহকে (Udayan Guha)। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা থানার একটি বিশেষ টিম তাঁকে থানায় নিয়ে আসে (Dinhata)। এদিন থানায় ঢোকার মুখে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন মন্ত্রী জানান, তিনি কিছুই জানেন না।

তবে পুলিশ সূত্রে খবর, উদয়ন গুহের বাড়িতে রান্না করতেন পরিচারিকা গোপা সাহা। তাঁরই স্বামী গোপাল সাহা কাছ থেকে হাউজিং ফর অল’ প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে উদয়ন ৪৩ হাজার টাকা কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ (Reduce-Cash Case)। প্রথম দফায় ২৫ হাজার ও পরের বার ১৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। গোপাল সাহার চওড়াহাট বাজারে কালীমন্দিরের সামনে ফুলের দোকান রয়েছে। তাঁদের এক বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেও রয়েছে। জানা যাচ্ছে, গত ১১ জুন উদয়ন গুহের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন গোপাল সাহা। এরপর গত ১৭ জুন তিনি দিনহাটা মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেন। তাঁরই অভিযোগের ভিত্তিতে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *