Cooch Behar | ভোটের মুখে তপ্ত কোচবিহার! ডাস্টবিনে মিলল ‘বোমা’? হরিণচওড়ায় তীব্র আতঙ্ক

Cooch Behar | ভোটের মুখে তপ্ত কোচবিহার! ডাস্টবিনে মিলল ‘বোমা’? হরিণচওড়ায় তীব্র আতঙ্ক

ব্লগ/BLOG
Spread the love


কোচবিহার: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের উত্তপ্ত কোচবিহার (Cooch Behar)। শনিবার শহর লাগোয়া গুড়িয়াহাটি-২ গ্রাম পঞ্চায়েতের হরিণচওড়া এলাকায় একটি ডাস্টবিন থেকে ‘বোমা’ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Bomb discovered)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হরিণচওড়ার পালপাড়া এলাকায় পঞ্চায়েতের বসানো একটি ডাস্টবিনের ভেতর সুতলি পাকানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান বাসিন্দারা। সেটি ‘বোমা’ বলে দাবি করেন তাঁরা। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ বস্তুটি উদ্ধার করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বোমা সন্দেহে ওই সামগ্রীটি উদ্ধার করা হয়েছে। সেটি কী এবং কোথা থেকে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দা রবি সরকারের কথায়, ‘এরকম ঘটনায় আতঙ্ক তো হবেই। ওটা এখানে কারা রাখল তা পুলিশ তদন্ত করে দেখুক।’ একই সুরে সুরোজ হোসেন বলেছেন, ‘এখানে বোমা রয়েছে শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।’

সামনেই বিধানসভা নির্বাচন। প্রতিটি নির্বাচনেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে মুড়িমুড়কির মতো বোমা ফাটার ঘটনা প্রকাশ্যে আসে। এই পরিস্থিতিতে শনিবার ‘বোমা’ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও উদ্বেগ ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *