U19 Cricket World Cup | অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সূর্যকুমারের পথে হাঁটলেন আয়ুষ! টসের পর বাংলাদেশের সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক

U19 Cricket World Cup | অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সূর্যকুমারের পথে হাঁটলেন আয়ুষ! টসের পর বাংলাদেশের সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কের সেই চেনা তিক্ততা এবার দানা বাঁধল ভারত-বাংলাদেশ ক্রিকেটেও (India vs Bangladesh U19)। শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U19 Cricket World Cup) ম্যাচ শুরুর আগেই তৈরি হল বড় বিতর্ক (Handshake Controversy)। টস জেতার পর বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দিলেন না ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে। মাঠের এই আচরণ স্পষ্ট করে দিল, দুই দেশের ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কের শৈথিল্য এখন কতটা গভীরে।

টসের মুহূর্তে যা ঘটল: এদিন টসের সময় বাংলাদেশের মূল অধিনায়ক আজিজুল হাকিম উপস্থিত হতে না পারায় মাঠে আসেন সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথা অনুযায়ী টসের পর দুই অধিনায়কের করমর্দন করার কথা থাকলেও, আয়ুষ মাত্রে নিঃশব্দে সরে যান। আবরারের পক্ষ থেকেও হাত মেলানোর কোনও উদ্যোগ দেখা যায়নি। ম্যাচ রেফারি ডিন কস্কারের সামনেই ঘটে যাওয়া এই ঘটনা নজর এড়ায়নি বিশ্ববাসীর।

ভারত-পাক ছায়া এবার বাংলাদেশে: গত এশিয়া কাপে সূর্যকুমার যাদব যেভাবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন, আয়ুষের আচরণ যেন সেই অনমনীয় অবস্থানেরই প্রতিফলন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ভারতীয় সিনিয়র দল যেমন পাক ক্রিকেটারদের এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিল, তেমনই এবার বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমাগত হামলা এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর তৈরি হওয়া পরিস্থিতির আঁচ পড়ল ছোটদের ক্রিকেটে।

সম্পর্কের তলানিতে বিসিসিআই ও বিসিবি: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যেতে নারাজ বাংলাদেশ সরকার। নিরাপত্তা ইস্যুতে আইসিসি-র সঙ্গে বিসিবি-র স্নায়ুযুদ্ধ যখন তুঙ্গে, তখন মাঠের এই সৌজন্যহীনতা বিতর্ককে আরও উসকে দিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আয়ুষ মাত্রে একা নন, বরং বিসিসিআই-এর পরোক্ষ ‘কড়া বার্তা’ই হয়তো বয়ে এনেছেন তিনি। ক্রিকেটীয় লড়াই ছাপিয়ে এই ম্যাচ এখন পরিণত হয়েছে রাজনৈতিক শ্রেষ্ঠত্ব প্রমাণের এক ময়দানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *