তুফানগঞ্জ: তুফানগঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে পুলিশের বড় অভিযান (Tufanganj)। জানা গিয়েছে, জন্ম-মৃত্যুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে (Beginning-Demise Certificates Corruption)। বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-১ নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে হানা দেয় বক্সিরহাট থানার পুলিশ (Police Raid)। এরপর পঞ্চায়েত কার্যালয় থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের বিভিন্ন রেজিস্টার ও ফাইলপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর তা বাজেয়াপ্ত করা হয়।
তুফানগঞ্জ-২ ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতে একনাগাড়ে এই অভিযান চলছে। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা মেনেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই বিডিও দপ্তরেও চিঠি পাঠানো হয়েছে। তবে শুধু তুফানগঞ্জই নয়, রাজ্যের অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও পুরসভা দপ্তরে একই অভিযান চলছে। এই পুলিশি পদক্ষেপে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল শুরু হয়েছে।
The publish Tufanganj | জন্ম-মৃত্যুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! তুফানগঞ্জের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অভিযান পুলিশের appeared first on Uttarbanga Sambad.
