Donald Trump | প্রকাশ্যে ট্রাম্প-মাস্ক বিবাদ! টেসলা কর্তাকে নিয়ে হতাশায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট?  

Donald Trump | প্রকাশ্যে ট্রাম্প-মাস্ক বিবাদ! টেসলা কর্তাকে নিয়ে হতাশায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট?  

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তবে কি এবার প্রকাশ্যে চলে এল ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মনোমালিন্যের খবর! এদিন সাংবাদিকদের সম্মুখীন হয়ে ট্রাম্প বলেন, ‘আমি ইলনের ব্যাপারে খুবই হতাশ।’ কিন্তু কেন?

ঘটনার সুত্রপাত হয় সপ্তাহখানেক আগে, যখন ট্রাম্পের জনকল্যাণমূলক বিলকে ‘জঘন্য পদক্ষেপ’ বলে আখ্যা দিয়ে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন ইলন। তাঁর দাবি ছিল যে, এতদিন ধরে তিনি ট্রাম্প প্রশাসনের ‘অপ্রয়োজনীয় ব্যয়’ কমাতে যা যা কাজ করেছেন এই বিলের কারণে সেই সব কাজগুলি ভেস্তে যাবে। এমনকি তিনি এও অভিযোগ করেছিলেন যে, ট্রাম্প তাঁকে না দেখিয়েই বিলটি পাশ করানোর জন্য মার্কিন কংগ্রেসে পেশ করেছেন।

প্রসঙ্গত, মার্কিন মসনদ দখলের পর নিজের বিশেষ পরামর্শদাতা হিসাবে মাস্ককে নিয়োগ করেছিলেন ট্রাম্প। এমনকি প্রশাসনের ‘অপ্রয়োজনীয় ব্যয়’ কমানোর জন্য মাস্কের জন্য একটি দপ্তর তৈরি করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি(DOGE)।

কিন্তু এদিন ট্রাম্প দাবি করেন যে, মাস্ক একান্তই ব্যক্তিগত কারণে এই বিলটির বিরোধীতা করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে কর সংস্কারের ওই বিলের প্রত্যক্ষ প্রভাব পড়ত টেসলার ওপর।’  তিনি আরও বলেন, ‘আমি অনেক ক্ষেত্রেই তাঁকে((ইলন মাস্ক) সাহায্য করেছি। তিনি এখানে বসে থাকা অন্যদের চেয়ে বিলের অভ্যন্তরীণ কার্যকারিতা সম্পর্কে বেশি ভালোভাবে জানতেন। হঠাৎ তাঁর একটি সমস্যা দেখা দিল।’  প্রসঙ্গত গত মাসে কর হ্রাস সংক্রান্ত এই বিলটিতে অনুমোদন দেওয়ার পর ট্রাম্প এটিকে ‘খুব সুন্দর একটি বিল’ বলে আখ্যা দিয়েছিলেন। তারপর থেকেই ট্রাম্প-মাস্ক বিবাদ কার্যত প্রকাশ্যে চলে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *