Tripura Ex CM Biplab Kumar Deb | ‘তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে রাজ্যবাসী, ছাব্বিশে বাংলায় সরকার গড়বে বিজেপি’, মন্তব্য বিপ্লব দেবের   

Tripura Ex CM Biplab Kumar Deb | ‘তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে রাজ্যবাসী, ছাব্বিশে বাংলায় সরকার গড়বে বিজেপি’, মন্তব্য বিপ্লব দেবের   

ভিডিও/VIDEO
Spread the love


চালসাঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্বাচন কমিশনার ভাবছেন। বলেছিলেন, তিনি বাংলায় এসআইআর হতে দেবেন না। অথচ তিনিই প্রথম এসআইআরের ফর্ম পূরণ করেছেন। বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে নিস্তার চাইছেন। ছাব্বিশে বাংলায় সরকার গঠন করবে বিজেপি। সোমবার চালসায় এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব কুমার দেব।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিপ্লব দেব। এদিন তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী বলে দাবি করেন, অথচ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি। এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় হবে। নরেন্দ্র মোদির নেতৃত্বে এখানে বিজেপি সরকার গঠন হবে।’

এসআইআর প্রসঙ্গ টেনে বিপ্লব দেব বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্বাচন কমিশনার ভাবছেন। বলেছিলেন, তিনি বাংলায় এসআইআর হতে দেবেন না। অথচ তিনিই প্রথম এসআইআরের ফর্ম পূরণ করেছেন।’

রবিবার রাত্রে কোচবিহার থেকে চালসায় এসেছেন তিনি। সোমবার সকালে বিজেপি নেতাকর্মীরা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ভুজেল, নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, বিজেপির জেলা কমিটির সদস্য মজনুল হক, প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডা, বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী, নাগরাকাটা বিধানসভার কো-কনভেনার দীপঙ্কর ধর সহ অন্যান্যরা। এদিন বিপ্লব দেবের সঙ্গে সাংগঠনিক কাজকর্ম নিয়ে আলোচনাও করেন বিজেপি নেতৃত্ব। আজ জলপাইগুড়ি জেলায় একাধিক দলীয় কর্মসূচি রয়েছে বিপ্লব কুমার দেবের।

The put up Tripura Ex CM Biplab Kumar Deb | ‘তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে রাজ্যবাসী, ছাব্বিশে বাংলায় সরকার গড়বে বিজেপি’, মন্তব্য বিপ্লব দেবের    appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *