Shah Rukh Khan | বড়দিনে ‘বাদশাহি’ ধামাকা! প্রকাশ্যে এল শাহরুখের ‘কিং’ মুক্তির দিনক্ষণ

Shah Rukh Khan | বড়দিনে ‘বাদশাহি’ ধামাকা! প্রকাশ্যে এল শাহরুখের ‘কিং’ মুক্তির দিনক্ষণ

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের শেষটা হতে চলেছে মারকাটারি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল শাহরুখ খানের (Shah Rukh Khan) মেগা প্রজেক্ট ‘কিং’-এর (King) মুক্তির তারিখ। চলতি বছরের বড়দিনের (Christmas) ঠিক আগে, ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই অ্যাকশন ড্রামা। ‘পাঠান’-এর সাফল্যের তিন বছর পূর্তিতে পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং খোদ শাহরুখ খান এই বড় ঘোষণাটি করেছেন।

সম্প্রতি ছবির যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে শাহরুখকে সম্পূর্ণ নতুন এবং বিধ্বংসী লুকে দেখা যাচ্ছে। রুপোলি চুল এবং অ্যাকশন প্যাকড অবতারে কিং খানের উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। বিশেষ করে প্রোমোতে তাঁর মুখে ‘ডর নেহি, দহশত হুঁ’ সংলাপটি ভক্তদের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে, এটিই হতে চলেছে শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের ছবি। এখানে তাঁকে এমন কিছু স্টান্ট করতে দেখা যাবে, যা আগে কখনও দেখা যায়নি।

অ্যাকশনের পাশাপাশি ছবিতে থাকছে ভরপুর রোমান্স। গত নভেম্বর মাসে নিজের জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখ নিশ্চিত করেছিলেন যে, এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। ‘ওম শান্তি ওম’ থেকে ‘পাঠান’ এই জুটির রসায়ন বরাবরই সুপারহিট, তাই ‘কিং’-এ তাঁদের নতুন সমীকরণ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এই ছবিটিকে ২০২৬ সালের সবথেকে বড় সিনেমাটিক ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে। উৎসবের মরশুমকে মাথায় রেখে এই হাই-ভোল্টেজ ছবি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙতে প্রস্তুত। এখন শুধু অপেক্ষার প্রহর গোনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *