ফাঁসিদেওয়া: পদত্যাগ করলেন ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি রিনা এক্কা (Tmc Resignation)। বুধবারই তিনি তাঁর পদত্যাগপত্র জমা করেন বলে সূত্রের খবর। উল্লেখ্য গত ৩ জুন বুধবার শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে সরানোর দাবিতে অনাস্থা প্রস্তাব জমা দেন ৯ জন সদস্য। ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ২১। এর মধ্যে ২ জন বিজেপির, ১৮ জন তৃণমূলের এবং ১ জন নির্দল সদস্য রয়েছেন (যিনি পরবর্তীতে তৃণমূলে যোগদান করেছিলেন)। এদিন ৯ জন সদস্য একযোগে অনাস্থা জমা দেওয়ায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। এদিন সভাপতি রিনা এক্কা পদত্যাগ করায় সেই জল্পনাই আরও জোরদার হল।
বিস্তারিত আসছে…
The submit Tmc Resignation | আগেই এসেছিল অনাস্থা! এবার পদত্যাগ করলেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি appeared first on Uttarbanga Sambad.
