TMC Councilor Threatens Police Burdwan | ‘আমার অনুমতি নিয়ে এলাকায় ঢুকতে হবে’, পুলিশকে আঙুল উঁচিয়ে শাসানি তৃণমূল কাউন্সিলারের!

TMC Councilor Threatens Police Burdwan | ‘আমার অনুমতি নিয়ে এলাকায় ঢুকতে হবে’, পুলিশকে আঙুল উঁচিয়ে শাসানি তৃণমূল কাউন্সিলারের!

শিক্ষা
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: তৃণমূল কাউন্সিলারের ‘দাদাগিরি’ ঘিরে চরমে উঠলো রাজনৈতিক উত্তেজনা। এনিয়ে মঙ্গলবার রাত থেকে বর্ধমান (TMC Councilor Threatens Police Burdwan) পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বালামহাট এলাকা তপ্ত হয়ে আছে। বর্ধমানের বালামহাটের বাসিন্দা বিজেপি নেতা মহাদেব মাল জানান, তিনি বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রর সঙ্গে এলাকায় প্রচারে বের হয়েছিলেন। এমনকি নিজের বাড়িতে বিজেপি কর্মীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন। এরপরই গভীর রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ (Police) ও কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে সঙ্গে এলাকায় চলে আসেন ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নাড়ুগোপাল ভকত। সেখানে এক পুলিশকর্মীর সঙ্গে তিনি বচসা জুড়ে দেন। বচসা চলাকালীন কাউন্সিলার নাড়ুগোপাল ভকতকে আঙুল উঁচিয়ে পুলিশকে ‘হুশিয়ারি’ দিতেও দেখা যায়। এমনকি তাঁকে এও বলতে শোনা যায়, তাঁর অনুমতি নিয়েই এলাকায় পুলিশকে প্রবেশ করতে হবে। অভিযোগকারী বিজেপি কর্মী জানিয়েছেন, এই ঘটনার পর তাঁরা আতঙ্কে রয়েছেন। বিরোধীদের দাবি, এটি প্রশাসনিক কাজে হস্তক্ষেপ এবং ‘দাদাগিরি’র প্রকাশ। নির্বাচন কমিশন এবং পুলিশ-প্রশাসন বাংলার বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার বার্তা দিয়ে চললেও, বাস্তবে সেটা আদৌ হবে কি না ,সেই প্রশ্ন এখন বর্ধমানবাসীর মুখে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *