Tmc | রাজ্যে ২৯৪টি ওয়ার রুম খুলছে তৃণমূল! এসআইআর মোকাবিলায় রণকৌশল বাতলে দিলেন অভিষেক

Tmc | রাজ্যে ২৯৪টি ওয়ার রুম খুলছে তৃণমূল! এসআইআর মোকাবিলায় রণকৌশল বাতলে দিলেন অভিষেক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকে রাজ্য শুরু হয়েছে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন। এমতাবস্থায় দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিলেন সর্ব ভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে রাজ্য, জেলা এবং ব্লক স্তরের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠক থেকে বিধায়কদের তাদের কেন্দ্রে ‘ওয়ার রুম’ রুম খোলার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূল সূত্রে জানা গেছে, অভিষেক বন্দোপাধ্যায় এই বৈঠক থেকে দলের বিধায়কদের নির্দেশ দিয়েছেন রাজ্যে ২৯৪ টি ‘ওয়ার রুম’ খোলার। যেই এলাকায় তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ওয়ার রুমের দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্টরা। পাশাপাশি প্রতিটি ‘ওয়ার রুমে’ থাকবে কম্পিউটার জানা চার থেকে পাঁচ জন ছেলে। সঙ্গে থাকবে ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন।

এরই পাশাপাশি অভিষেকের নির্দেশ, আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে হেল্পডেস্ক চালু করবে তৃণমূল কংগ্রেস। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৬২০০ হেল্পডেস্ক কাজ করবে। SIR সংক্রান্ত আম জনতার সমস্ত সমস্যার সমাধান করতেই এসব হেল্পডেস্ক। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই কাজের সময় বিএলও-দের ‘ছায়াসঙ্গী’ হওয়ার জন্য বিএলএ-দের পরামর্শ অভিষেকের। বিএলও-দের উপর চাপ বাড়াতে পারে বিজেপি। সেই কারণেই তাঁদের ‘ছায়াসঙ্গী’ করতে চাইছে তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *