Timothee Chalamet | মেট গালা মিস করলেও কাইলির পাশেই টিমোথি! নিউ ইয়র্কে ডিনার ডেটে নজর কাড়ল ‘হট কাপল’

Timothee Chalamet | মেট গালা মিস করলেও কাইলির পাশেই টিমোথি! নিউ ইয়র্কে ডিনার ডেটে নজর কাড়ল ‘হট কাপল’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের মেট গালার রেড কার্পেটে টিমোথি শ্যালামের (Timothee Chalamet) অনুপস্থিতি ভক্তদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। কাইলি জেনার (Kylie Jenner) এই ফ্যাশন ইভেন্টে একা যোগ দিলেও, তার পরের রাতেই দেখা গেল অন্য ছবি। নিউ ইয়র্কের এক অভিজাত রেস্তোরাঁয় একান্ত সময় কাটাতে দেখা গেল হলিউডের এই ‘হট’ কাপলকে।

সূত্রের খবর, মেট গালার ঠিক পরের দিন সন্ধ্যায় চার বন্ধুর সঙ্গে ডিনারে বেরিয়েছিলেন টিমোথি এবং কাইলি। নিউ ইয়র্কের একটি হাই-এন্ড রেস্তোরাঁয় তাঁরা দীর্ঘ সময় কাটান। তাঁদের এই ডিনার আউটিং ছিল বেশ আভিজাত্যপূর্ণ এবং একই সঙ্গে ঘরোয়া।

খবর বলছে, এই তারকা জুটি এবং তাঁদের বন্ধুরা রেস্তোরাঁটির বিশেষ ‘রিজার্ভ মেনু’র স্বাদ নিয়েছেন। সঙ্গে ছিল সাকে (Sake)-র বোতল। মেট গালার মতো বড় ইভেন্টের পর কোনও জাঁকজমক ছাড়াই বেশ রিল্যাক্সড মুডে দেখা গিয়েছে তাঁদের। কাইলি মেট গালায় তাঁর সিঙ্গল অ্যাপিয়ারেন্স দিয়ে আলোচনার কেন্দ্রে থাকলেও, টিমোথির সঙ্গে তাঁর এই পুনর্মিলন বুঝিয়ে দিল তাঁদের রসায়ন এখনও অটুট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *