Tilak Varma | কিউয়ি সিরিজের আগেই বড় ধাক্কা! মাঠের বাইরে তিলক বর্মা

Tilak Varma | কিউয়ি সিরিজের আগেই বড় ধাক্কা! মাঠের বাইরে তিলক বর্মা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে দুঃসংবাদ। তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল তরুণ ব্যাটার তিলক বর্মাকে। তড়িঘড়ি তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে। এর ফলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে ছিটকে গেলেন এই বাঁহাতি ব্যাটার।

বিজয় হজারে ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলতে এই মুহূর্তে রাজকোটে রয়েছেন তিলক। বুধবার সকালে হঠাৎই তলপেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা স্ক্যান করার পরামর্শ দেন। রিপোর্টে ধরা পড়ে, তিলক ‘টেস্টিকুলার টরশন’-এ আক্রান্ত। এটি এমন একটি শারীরিক অবস্থা যেখানে অণ্ডকোষে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। চিকিৎসকদের মতে, অবিলম্বে অস্ত্রোপচার না করলে বড় বিপদের ঝুঁকি ছিল। বিসিসিআই-এর পরামর্শে বৃহস্পতিবার সকালেই তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিসিসিআই-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, তিলক বর্তমানে স্থিতিশীল। শুক্রবার তিনি রাজকোট থেকে হায়দরাবাদে ফিরে যাবেন। বিসিসিআই-এর মেডিকেল টিমের পর্যবেক্ষণে থাকবেন তিনি। অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে গেলে এবং উপসর্গ সম্পূর্ণ নির্মূল হলে তিনি রিহ্যাব শুরু করবেন। নির্বাচক মণ্ডলী কোনও ঝুঁকি নিতে নারাজ, তাই প্রথম তিনটি ম্যাচে তাঁর না খেলা নিশ্চিত। তবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ফিরবেন কি না, তা নির্ভর করবে তাঁর সেরে ওঠার গতির ওপর।

টি-টোয়েন্টি সিরিজের আগে কিউয়িদের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারত। সেই লক্ষ্যে ভারতীয় দলের একটি বড় অংশ বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছে বডোদরায়। তবে চার তারকা ক্রিকেটার— শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা দলের সঙ্গে আজ যোগ দিতে পারেননি। তাঁরা বর্তমানে নিজ নিজ রাজ্যের হয়ে বিজয় হজারে ট্রফিতে ব্যস্ত। শুক্রবার বিকেলের মধ্যে তাঁদের বডোদরায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *