Tiffany Trump | খাঁটি দেশি স্টাইল! আম্বানিদের গণেশ উৎসবে নজর কাড়লেন ট্রাম্প-কন্যা টিফানি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বলিউডের গ্ল্যামার আর পশ প্রপার্টির ঝলকানি দেখতে কার না ভালো লাগে! তবে চলতি বছর আম্বানিদের ‘অ্যান্টিলিয়া’র (Antilia) গণপতি উৎসব যেন সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিল এক ভিন্ন কারণে। বলিউডের তারকাশোভিত ভিড়ের মাঝে সেদিন সকলের চোখ আটকে গিয়েছিল এক বিদেশি অতিথির ওপর। তিনি আর কেউ নন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ কন্যা টিফানি ট্রাম্প (Tiffany Trump)। স্বামী মাইকেল বোলস এবং সদ্যোজাত সন্তানকে সঙ্গে নিয়ে সপরিবারে মুম্বই এসে আম্বানিদের রাজকীয় গণেশ পুজোয় হাজির হয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি।

এদিন ভারতীয় পোশাকে টিফানির রূপ দেখে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার কাস্টমাইজড পেস্তা-সবুজ রঙের একটি দুর্দান্ত লহেঙ্গায় সেজেছিলেন তিনি। লহেঙ্গার সঙ্গে মানানসই ব্লাশ-কোরল পিংক রঙের ওড়না তার লুকে এনে দিয়েছিল এক স্নিগ্ধতা। পোশাকের ফ্লোরাল মোটিফ, সূক্ষ্ম সুতোর কাজ আর মুক্তোর নিখুঁত বুনন পুরো ট্র্যাডিশনাল লুকটিকে করে তুলেছিল অনবদ্য। তার সঙ্গে মানানসই সুইটহার্ট নেকলাইনের চোলিতে ক্রিস্টাল ও মুক্তোর ছোঁয়া যেন পোশাকের জৌলুসকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। গলার ভারী পলকি নেকলেস, ঝুমকো দুল আর মাংটিকার ট্র্যাডিশনাল জুয়েলারিতে তাঁকে পুরোপুরি দেশি ডিভার মতোই লাগছিল। সঙ্গে ছিল সফট গ্ল্যাম মেকআপ আর হালকা ন্যুড-পিংক লিপস্টিক, যা তাঁর মিষ্টি হাসির সঙ্গে একদম মানানসই।

বাবার রাজনৈতিক ব্যস্ততার বাইরে ট্রাম্প-কন্যার এই ভারত সফর এবং আম্বানিদের (Ambani) অন্দরমহলে উৎসবের মেজাজে সামিল হওয়ার ছবি সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিশেষ করে আমেরিকার হাই-প্রোফাইল রাজনৈতিক পরিবারের এই ঐতিহ্যবাহী ভারতীয় সাজে মজে যাওয়ার ঘটনা বিনোদন দুনিয়ায় এক দারুণ চর্চার বিষয় হয়ে উঠেছে।

The put up Tiffany Trump | খাঁটি দেশি স্টাইল! আম্বানিদের গণেশ উৎসবে নজর কাড়লেন ট্রাম্প-কন্যা টিফানি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *