Tibet Border Earthquake | তিব্বত সীমান্তে ফের ভূমিকম্প! ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল নেপাল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তিব্বত সীমান্তে হড়পা বান ও নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের (Tibet Border Earthquake) রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প! তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় আঘাত হানল ৫.৩ মাত্রার ভূকম্পন, যার জেরে কেঁপে উঠল নেপালও। বুধবার রাতে হওয়া এই ভূমিকম্পের ফলে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সেসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ৫.৩ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যার উৎসস্থল ছিল তিব্বত সীমান্ত লাগোয়া নেপাল অঞ্চল।

নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মুস্তাংয়ের লোমানথাং এলাকায়। কাঠমান্ডু ছাড়াও মানাং, ডলপা ও মিয়াগদি জেলার বিভিন্ন অংশে এই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। তবে বারবার প্রাকৃতি দুর্যোগের জেরে আতঙ্কিত হলেও, এই দফায় ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *