Three AAP MLAs Be a part of BJP | বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা খেল আম আদমি পার্টি! বিজেপিতে যোগ দিলেন পঞ্জাবের তিন বিধায়ক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে শাসক দল আম আদমি পার্টিতে (AAP)-তে বড় ধরণের ভাঙন ধরল। রবিবার ও সোমবার পরপর দুই দিনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন আপ-এর তিন হেভিওয়েট নেতা তথা বিধায়ক (Three AAP MLAs Be a part of BJP)। সোমবার দুপুরে দিল্লির বিজেপির কেন্দ্রীয় দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে নাম লেখান ওই তিন নেতা।

রবিবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সানৌরের বিধায়ক হরমীত সিং পঠানমাজরা এবং সামানা কেন্দ্রের বিধায়ক চেতন সিং জৌড়ামাজরা। এরপর সোমবার সকালে বিধায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেন অমৃতসর উত্তরের বিধায়ক কুঁয়ার বিজয়প্রতাপ সিং।

সোমবার বেলা বাড়তেই পঞ্জাবের বিজেপি সভাপতি কেওয়াল সিং ধিলোঁ এবং ওই রাজ্যের দলের ভারপ্রাপ্ত নেতা সতীশ পুনিয়ার হাত থেকে দলীয় পতাকা তুলে নেন এই তিন সদ্য প্রাক্তন আপ বিধায়ক।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। গত শনিবারই শাসক দল আপ তাদের প্রথম দফায় ৪০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। কিন্তু এই তিন নেতার কারোই নাম সেই তালিকায় ছিল না। রাজনৈতিক মহলের একাংশের জোরালো অনুমান, দল থেকে টিকিট না পাওয়ার অনিশ্চয়তা এবং অসন্তোষের জেরেই তাঁরা আপ ছেড়ে বিজেপিতে ভিড়েছেন। যদিও বিজেপি সূত্রে খবর, এই তিনজনকেই তাঁদের পুরনো কেন্দ্রগুলি থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী করার বিষয়ে ইতিমধ্যেই দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

এই দলবদলকে কেন্দ্র করে আপ এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। পঞ্জাবের বিজেপি সভাপতি আম আদমি পার্টিকে ‘ডুবন্ত নৌকা’ বলে কটাক্ষ করে দাবি করেছেন যে, আগামী দিনে দল ছেড়ে আরও অনেকেই পদ্মশিবিরে নাম লেখাবেন।

উল্লেখ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ১১৫ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় একপ্রকার ঝড়ে ৯০টির বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল অরবিন্দ কেজরীবালের দল আপ। কিন্তু আসন্ন নির্বাচনের আগে সরকারের বিভিন্ন ‘ব্যর্থতা’ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে কংগ্রেস, শিরোমণি অকালি দল এবং বিজেপির সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছে পঞ্জাবের শাসক দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *