Terry Crews | শাহরুখই ভারতের টম ক্রুজ! বলিউড বাদশার প্রশংসায় পঞ্চমুখ হলিউড তারকা টেরি ক্রুস

Terry Crews | শাহরুখই ভারতের টম ক্রুজ! বলিউড বাদশার প্রশংসায় পঞ্চমুখ হলিউড তারকা টেরি ক্রুস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্ব বিনোদনের মানচিত্রে শাহরুখ খান (SRK) যে এক অপ্রতিদ্বন্দ্বী নাম, তা ফের একবার প্রমাণিত হল। এবার খোদ হলিউড অভিনেতা তথা জনপ্রিয় শো ‘আমেরিকাস গট ট্যালেন্ট’-এর সঞ্চালক টেরি ক্রুস (Terry Crews) বলিউড বাদশার প্রশংসায় মেতে উঠলেন। শাহরুখের জনপ্রিয়তাকে হলিউড সুপারস্টার টম ক্রুজ এবং ফুটবল সম্রাট ক্রিশ্চিয়ানো রোনালডোর সঙ্গে তুলনা করেছেন তিনি।

শাহরুখ এক ‘গ্লোবাল ব্র্যান্ড’
সম্প্রতি এক সাক্ষাৎকারে টেরি ক্রুস জানান, তিনি শাহরুখ খানের বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে মুগ্ধ। তাঁর কথায়, “শাহরুখ খান যেভাবে নিজেকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেছেন, তা অবিশ্বাস্য। আমি এখনও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাইনি, তবে আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমার কাছে তিনি টম ক্রুজ পর্যায়ের একজন ভারতীয় প্রতিভা, যিনি গোটা বিশ্ব জয় করেছেন। তাঁর নাম এবং ব্র্যান্ড ভ্যালু ক্রিশ্চিয়ানো রোনালডোর মতোই বিশাল।”

বলিউডের প্রেমে টেরি
টেরি ক্রুস নিজেকে একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিয়ে জানান যে, তিনি বলিউডের নাচ এবং গানের বিশাল ভক্ত। হলিউডে মিউজিক্যাল ছবি খুব কম তৈরি হয় বলে তিনি আক্ষেপ করেন। তিনি মনে করেন, বলিউডের ছবিতে যেভাবে নাচ-গানকে গল্পের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তা ‘পুরানো হলিউড’-এর কথা মনে করিয়ে দেয়।

রণবীর সিংয়ের সঙ্গে সাক্ষাৎ
উল্লেখ্য, চলতি ডিসেম্বরেই রণবীরের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এর সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন তিনি।

টেরি ও শাহরুখের আগামী প্রজেক্ট
কাজের জগতে টেরি ক্রুসকে আগামী ২০২৬ সালের অগাস্টে ‘PAW Patrol: The Dino Film’-তে দেখা যাবে। অন্যদিকে, শাহরুখ খান ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘কিং’ (King) নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে শাহরুখের সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁর কন্যা সুহানা খানকে। এছাড়াও ছবিটিতে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং জয়দীপ আহলাওয়াত গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *