Himachal Bus Tragedy | হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৩০০ মিটার গভীর খাদে যাত্রীবাহী বাস, মৃত অন্তত ৮

Himachal Bus Tragedy | হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৩০০ মিটার গভীর খাদে যাত্রীবাহী বাস, মৃত অন্তত ৮

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় (Sirmaur Information) ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা (Himachal Bus Tragedy)। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে প্রায় ৩০০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। এই ভয়াবহ ঘটনায় (Street Accident Himachal) এখনও পর্যন্ত ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একাধিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাসটি হিমাচলের রাজধানী শিমলা থেকে কুপভিরের (Shimla to Kupvi Bus) দিকে যাচ্ছিল। সিরমৌরের রেনুকাজি এলাকায় পৌঁছলে সংকীর্ণ পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সোজা গিয়ে পড়ে ৩০০ মিটার গভীর একটি খাদে। পাহাড়ের ঢাল বেয়ে গড়াতে গড়াতে বাসটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। সেই সময় বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিরমৌর জেলা পুলিশের একটি দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সিরমৌর জেলার পুলিশ সুপার নিশ্চিত সিং নেগি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসের ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনাস্থলের রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ ছিল। পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ বজায় রাখতে না পারায় বাসটি খাদে পড়ে যায়। তবে যান্ত্রিক গোলযোগ নাকি চালকের অসতর্কতা— দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পাহাড়ি এলাকায় বারংবার এই ধরণের দুর্ঘটনায় পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *