Tea Leaf Worth Difficulty | দাম কমছে খেয়ালখুশি মতো! ময়নাগুড়িতে রাস্তা জুড়ে চা পাতা ফেলে বিক্ষোভে চাষীরা

Tea Leaf Worth Difficulty | দাম কমছে খেয়ালখুশি মতো! ময়নাগুড়িতে রাস্তা জুড়ে চা পাতা ফেলে বিক্ষোভে চাষীরা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


অভিরূপ দে, ময়নাগুড়ি: কাঁচা চা পাতার ন্যায্য দামের দাবিতে রণক্ষেত্র হয়ে উঠল ময়নাগুড়ি (Mainaguri)। বুধবার সকালে রামসাই-ময়নাগুড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ক্ষুদ্র চা চাষী ও পাইকাররা (Tea Growers Protest)। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

চাষীদের প্রধান অভিযোগ বটলিফ কারখানাগুলির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে। তাঁদের দাবি, কারখানাগুলি দিনে একাধিকবার পাতার দাম পরিবর্তন করছে (Tea Leaf Worth Difficulty)। সকালে প্রতি কেজি পাতার দাম ২০ টাকা থাকলেও, বিকেলের দিকে তা কমিয়ে মাত্র ৭-৮ টাকা করে দেওয়া হচ্ছে। এর ফলে চাষীদের উৎপাদন খরচটুকুও উঠছে না। পাশাপাশি কারখানাগুলির ওজন করার কাঁটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চাষীরা। তাঁদের আরও অভিযোগ, শুকনা পাতার নাম করে প্রতি কুইন্টালে ৭ কেজি করে পাতা অন্যায্যভাবে কেটে নেওয়া হচ্ছে।

এদিন ক্ষুব্ধ চাষীরা রামসাই-ময়নাগুড়ি সড়কের ওপর কাঁচা চা পাতা ছড়িয়ে দিয়ে পথ অবরোধ করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল থমকে যায়। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে কয়েক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, দিনে একবার যে দাম নির্ধারিত হবে, সারা দিন সেই একই দামে পাতা কিনতে হবে কারখানাগুলিকে। ওজনে কারচুপি এবং অন্যায্য ছাড় বন্ধ করতে হবে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র চা শিল্পকে বাঁচাতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ময়নাগুড়ির প্রান্তিক চাষীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *