Tamil Nadu heated up over Karthigai Deepam, BJP slams Vijay Authorities

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আশঙ্কা ছিল। সেটাই সত্যি হল। ‘কার্তিগাই দীপম’ উৎসবকে কেন্দ্র করে উত্তপ্ত হল তামিলনাড়ুর মাদুরাই। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের রাজ্য সভাপতি-সহ ৭৫০ জন নেতা গৃহবন্দি করে রেখেছে তামিলনাড়ু সরকার।

সম্প্রতি তিরুপারানকুন্দ্রাম পাহাড়ের চূড়ায় থাকা স্তম্ভ ‘দীপথুন’-এ প্রথাগত প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই বিতর্ক আরও বাড়তে শুরু করে। অশান্তির আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মাদুরাই। মোতায়েন করা হয় ৫ হাজারেরও বেশি পুলিশ। ‘কার্তিগাই দীপম’ উৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় বড় চ্যালেঞ্জের মুখে পড়ে সি জোসেফ বিজয় সরকার। কিন্তু কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেও সংঘাত পুরোপুরি এড়ানো গেল না। সূত্রের দাবি, হিন্দুত্ববাদী সংগঠন এবং কয়েকজন স্থানীয় বিজেপি নেতা পাহাড়ি পথে বিক্ষোভ প্রদর্শন করেন। সরকারের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা। পুলিশ তাঁদের সরাতে গেলে সংঘাত বাঁধে। প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে অশান্তি এড়াতে একাধিক পদক্ষেপ করে বিজয় সরকার। নজরদারির জন্য বসানো হয় ৭০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সেখানে তল্লাশি চালায় বোম স্কোয়াড। অন্যদিকে, সোমবার চেন্নাইয়ে জরুরি বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। তবে আদালতের নির্দেশ মেনে ‘বিতর্কিত’ সেই স্থানে প্রদীপ জ্বালানো সম্ভব হয় কি না সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

এদিকে বিজয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে গেরুয়া শিবির। তামিলনাড়ু বিজেপির আইটি ও সমাজমাধ্যম শাখার রাজ্য সম্পাদক শক্তিকৃষ্ণনের অভিযোগ, হিন্দু সংগঠন এবং বিজেপির বহু নেতা-কর্মীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘তামিলনাড়ু বিজেপি সভাপতি নাইনার নাগেন্দ্রানকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁর বাসভবনের বাইরে ৪০ জনেরও বেশি পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছে। দক্ষিণের চার জেলায় বিজেপি ও হিন্দু মুন্নানির প্রায় ৭৫০ জন নেতাকে নিজ নিজ বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। শুধু তাই নয়, তিরুপারানকুন্দ্রাম পাহাড়ে যাওয়ার পথে অনেককে বাধাও দেওয়া হয়েছে।’ শক্তিকৃষ্ণনের দাবি, বিজয় সরকার মানুষকে উপাসনায় বাধা দিচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *